আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
অগ্রীম গৃহ ঋণে সুদের হার এক বছরের জন্য ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৯ শতাংশ করা হয়েছে
প্রকাশিত:
04 OCT 2019 3:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অক্টোবর, ২০১৯
অগ্রীম গৃহ ঋণের ক্ষেত্রে ঋণের পরিমাণ নির্বিশেষে গৃহ ঋণে সুদের হার এক বছরের জন্য ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৭.৯ শতাংশ করা হয়েছে। সুদের এই হার এ বছর পয়লা অক্টোবর থেকে কার্যকর হবে। স্থায়ী কর্মচারীরা ছাড়াও অস্থায়ী কর্মী, যাঁরা পাঁচ বছর এক নাগাড়ে কাজ করেছেন, তাঁরা সকলেই সুদ ছাড়ের সুবিধা পাবেন। সমস্ত মন্ত্রক ও দপ্তরকে তাদের কর্মচারীদের জন্য আগাম গৃহ ঋণে অনুমতি দানের ক্ষমতা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরকে আগাম গৃহ ঋণের সুবিধা প্রদানের উদ্দেশ্য হ’ল নিজেদের বাড়ি তৈরি করা বা আবাসন ক্রয় করা।
SSS/BD/SB
(রিলিজ আইডি: 1587199)
ভিজিটরের কাউন্টার : 114