উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
শ্রেষ্ঠ সাহিত্য রচনাগুলি বিভিন্ন ভাষায় যত বেশি সম্ভব অনুবাদের প্রয়োজন : উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
03 OCT 2019 8:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০১৯
উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু শ্রেষ্ঠ সাহিত্য রচনাগুলি ভারতীয় ভাষার পাশাপাশি, বিদেশি ভাষাতেও যত বেশি সম্ভব অনুবাদ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিলেন। তিনি বলেন, আমাদের মতো বৈচিত্র্যপূর্ণ এক দেশে অনুবাদ জাতীয় সংহতি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কবি সম্রাট বিশ্বনাধা সত্যনারায়ণ রচিত জনপ্রিয় তেলেগু উপন্যাস ‘ভেইপাদাগুলু’ ইংরাজি ভাষায় অনুবাদিত সংস্করণের প্রকাশ করে শ্রী নাইডু বুধবার হায়দরাবাদে ভাষণ দিচ্ছিলেন। তিনি আরও বলেন, অনুবাদের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ সারা বিশ্বের পাঠকদের না কেবল সৃজনশীল সাহিত্য সম্পর্কে অবগত করবে, একই সঙ্গে, বিভিন্ন সংস্কৃতি ও জীবনের নানা দিকের কথাও তুলে ধরবে।
ভারতীয় ভাষায় রচিত বিভিন্ন সাহিত্যের ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিতকরণের এবং সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শ্রী নাইডু এই সাহিত্য সম্পদগুলির বিভিন্ন ভাষায় অনুবাদের ওপরও জোর দেন। অনুবাদ এমন এক সৃজনশীল কর্ম, যা পাঠকদেরকে সাহিত্য রচয়িতাদের ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ ও চিন্তাভাবনা সম্পর্কে তথ্যাভিজ্ঞ করে তুলতে পারে বলেও তিনি অভিমত প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা পর্যন্ত মাতৃভাষাকে বাধ্যতামূলক করতে সমস্ত রাজ্যের উদ্যোগ গ্রহণ করা উচিৎ।
উল্লেখ করা যেতে পারে, সমালোচকদের কাছে বিপুল প্রশংসিত ‘ভেইপাদাগুলু’ উপন্যাস এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পি ভি নরসীমা রাও ‘সহস্র ফান’ নাম দিয়ে হিন্দিতে অনুবাদ করেছিলেন।
এই উপলক্ষে উপ-রাষ্ট্রপতি কয়েকজন বিশিষ্ট সাহিত্যিককে বিশ্বনাধা সাহিত্য পুরস্কার দিতে সম্মানিত করেন।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1587155)
ভিজিটরের কাউন্টার : 117