আয়ুষ

প্রধানমন্ত্রী আগামীকাল যোগা পুরস্কার প্রদান করবেন এবং একইসঙ্গে ১২টি আয়ুষ স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন, সূচনা করবেন ১০টি আয়ুষ স্বাস্হ্য এবং সুস্হতা কেন্দ্রের

प्रविष्टि तिथि: 29 AUG 2019 10:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ অগাস্ট, ২০১৯

 

 

 

    প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল যোগা ক্ষেত্রের উন্নয়ন এবং প্রচারে অসামান্য অবদানের জন্য ২০১৯-এর যোগা পুরস্কার প্রদান করবেন। রাঁচিতে আন্তর্জাতিক যোগা দিবসে এই পুরস্কারের কথা ঘোষনা করা হয়। নতুন দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়ুষ মন্ত্রকের উদ্যোগে আগামীকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকে একইসঙ্গে গত বছরেরও পুরস্কার প্রদান করা হবে।

 

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আয়ুষ পদ্ধতিতে মহান আরোগ্যদায়ী, বিশিষ্টজনদের সম্মানে ১২টি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন। এই স্মারক ডাকটিকিটে আয়ুষ পদ্ধতির মহান আরোগ্যদায়ী কর্মকান্ড তুলে ধরা হবে।

 

    ২০১৬ সালে চন্ডীগডে় দ্বিতীয় আন্তর্জাতিক যোগা দিবসে যোগা ক্ষেত্রে উন্নয়ন এবং প্রচারে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছরই এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এবছর বিভিন্ন বিভাগে ৭৯জন পুরস্কার পাচ্ছেন। গত বছর এই পুরস্কার বিজেতার সংখ্যা ছিল ১৮৬ জন। পুরস্কার বিজয়ীদের নগদ ২৫ লক্ষ টাকা, ট্রফি এবং শংসাপত্র প্রদান করা হবে।

 

    এবছর ব্যক্তিগত বিভাগে যোগা পুরস্কার পাচ্ছেন গুজরাটে লাইফ মিশনের স্বামী রাজশ্রী মুনি, ইটালির শ্রীমতি অ্যান্তেনিয়তা রোজি। সেরা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিভাগে পুরস্কার পাচ্ছে বিহারের মুঙ্গেরের যোগা বিদ্যালয়, জাপানের যোগা নিকেতন। ২০১৮ সালে ব্যক্তিগত বিভাগে যোগা পুরস্কার পাচ্ছেন নাসিকের শ্রী বিশ্বাস মান্ডলিক। প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিভাগে পুরস্কার পাচ্ছে মুম্বাইয়ের যোগা ইন্সটিটিউট।

 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে হরিয়ানার ১০টি আয়ুষ স্বাস্হ্য এবং সুস্হতা কেন্দ্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ১২ হাজার ৫০০টি আয়ুষ স্বাস্হ্য ও সুস্হতা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, যা আগামী তিন বছরের মধ্যে কাজ শুরু করবে। সুসংহত প্রাথমিক স্বাস্হ্য পরিষেবাকে গুরুত্ব দিতে আয়ুষ্মান ভারতের অন্তর্গত সুসংহত স্বাস্হ্য ও সুস্হতা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যও নেওয়া হয়েছে। এর উদ্দেশ্যই হল স্বাস্হ্য সম্মত খাদ্য এবং দৈনন্দিন জীবন ও সামাজিক আচরণ পরিবর্তনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্হ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটানো।

 

 

 

SSS/SS/NS


(रिलीज़ आईडी: 1583571) आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English