নারীওশিশুবিকাশমন্ত্রক

বিবাহ নিবন্ধীকরণের তথ্য ভান্ডার

প্রকাশিত: 25 JUL 2019 9:34PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ জুলাই, ২০১৯

 

 

বিদেশ মন্ত্রক রাজ্যসভায় গত ১১ই ফেব্রুয়ারি অনবাসী ভারতীয়দের বিবাহ নিবন্ধীকরণ বিল, ২০১৯ পেশ করে। এই বিলে অনাবাসী ভারতীয়দের বিবাহ নিবন্ধীকরণ, ১৯৬৭’র পাসপোর্ট আইনে সংশোধন এবং ১৯৭৩ – এর ফৌজদারি বিধি সংশোধনের কথা বলা হয়েছে।

 

ভারতে বা বিদেশে বিবাহের ৩০ দিনের মধ্যে অনাবাসী ভারতীয় ব্যক্তির সঙ্গে বিবাহ নিবন্ধীকরণ বাধ্যতামূলক করা হলে অনাবাসী ভারতীয়দের বিবাহ সংক্রান্ত তথ্য ভান্ডার গড়ে তোলা সম্ভব হবে। একইসঙ্গে, বিভিন্ন পারিবারিক আইনের আওতায় প্রদেয় অধিকারগুলি আরও সুষ্ঠুভাবে বলবৎ করা সম্ভব হবে। এমনকি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর পতি-পত্নী পরস্পরের থেকে পৃথক হয়ে গেলেও বিভিন্ন আইনের মাধ্যমে তাঁদের সুরক্ষা দেওয়া সহজ হবে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1580361) ভিজিটরের কাউন্টার : 137
এই রিলিজটি পড়তে পারেন: English