শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
মহিলা কর্মীদের সম্মান ও নিরাপত্তা
प्रविष्टि तिथि:
22 JUL 2019 9:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই, ২০১৯
মহিলা কর্মীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে শ্রম আইনে একাধিক সংস্থান রয়েছে। সমহারে বেতন আইন, ১৯৭৬ – এ পুরুষ ও মহিলাদের একই রকম কাজের জন্য সমহারে বেতন দেওয়ার সংস্থান রয়েছে। ন্যূনতম বেতন আইন, ১৯৪৮ এবং বেতন প্রদান আইন, ১৯৩৬ – এ কোনও রকম লিঙ্গ বৈষম্য না করে পুরুষ ও মহিলা উভয়কেই সময় মতো বেতন প্রদানের কথা বলা হয়েছে। এছাড়াও, একাধিক শ্রম সংক্রান্ত আইনে মহিলা কর্মীদের সম্মান, নিরাপত্তা ও কাজের জন্য অনুকূল পরিবেশ প্রদানের বিষয়গুলিও নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে – চাইল্ড কেয়ার সেন্টার, শিশুদের পরিচর্যার জন্য অবকাশ, সবেতন মাতৃত্বকালীন ছুটির সময়সীমা ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা, ৫০ জনেরও বেশি কর্মী থাকা দপ্তরগুলিতে আবশ্যিকভাবে ক্রেশের ব্যবস্থা রাখার মতো বিষয়গুলি কেন্দ্রীয় শ্রম আইনগুলি সংশ্লিষ্ট ধারাগুলি একত্রিত করে কোনও রকম লিঙ্গবৈষম্য না করে চারটি শ্রম আইন, যথা – বেতন সম্বন্ধীয় আইন, শিল্প ক্ষেত্র সংক্রান্ত আইন, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ আইন এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা, সুস্বাস্থ্য ও কাজের উপযুক্ত পরিবেশ-পরিস্থিতি সংক্রান্ত আইন চালু করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার।
CG/SC/SB
(रिलीज़ आईडी: 1579833)
आगंतुक पटल : 148
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English