কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

দুর্নীতি পরায়ণ এবং কর্তব্যে গাফিলতির দায়ে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নীতি-নির্দেশিকা

प्रविष्टि तिथि: 12 JUL 2019 11:13AM by PIB Kolkata

 নয়াদিল্লি, ১১ জুলাই, ২০১৯

 

 

ফান্ডামেন্টাল রুলের ৫৬ (জে), সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুল ১৯৭২ এবং অল ইন্ডিয়া সার্ভিসেস (মৃত্যু তথা অবসরকালীন সুযোগ-সুবিধা) রুল ১৯৫৮’র ১৬ (৩) (সংশোধিত) ধারার আওতায় সরকারি কর্মচারীদের কাজকর্মের পর্যালোচনা এবং মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অবসর সংক্রান্ত নীতিগুলির উল্লেখ রয়েছে। নিয়মিতভাবে এ সংক্রান্ত নীতিগুলি পর্যালোচনা করে কর্তব্যে গাফিলতি বা দুর্নীতি পরায়ণ কর্মচারীদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কর্মচারী, গণঅভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

 

তিনি আরও বলেন, বিভিন্ন মন্ত্রক বা দপ্তরের পক্ষ থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গত এপ্রিল-মে সময়ে ফান্ডামেন্টাল রুলের ৫৬ (জে) এবং এ ধরণের অন্যান্য আইনগুলির বিভিন্ন ধারায় গ্রুপ-বি পদমর্যাদার ১৭ জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। এই ১৭ জন আধিকারিকের মধ্যে ১৩ জন বিভিন্ন মন্ত্রক বা দপ্তরের এবং বাকি ৪ জন স্বশাসিত সংস্থাগুলির বলে জানা গিয়েছে।

 

 

CG/BD/SB 


(रिलीज़ आईडी: 1578462) आगंतुक पटल : 175
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English