পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক

পেট্রোলে ইথানলের মিশ্রণ

प्रविष्टि तिथि: 08 JUL 2019 10:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জুলাই, ২০১৯

 

 

তেল বিপণন সংস্থাগুলির মাধ্যমে সরকার ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচি রূপায়িত করছে। বর্তমানে, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি পেট্রোলে ১০ শতাংশ অবধি ইথানল মিশ্রণ করে বিক্রি করছে। ২০১৮’র জুন মাসে জৈব জ্বালানি সংক্রান্ত জাতীয় নীতি ২০১৮’র বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার ২০৩০ সালের মধ্যে পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানোর লক্ষ্যমাত্রা পূরণের কথা বলেছে। ইথানল মিশ্রিত পেট্রোল কর্মসূচিতে ইথানল ক্রয়ের নির্দিষ্ট মূল্য সরকার ধার্য করেছে।

 

শিল্প ক্ষেত্র (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন, ১৯৫১’তে সংশোধন আনার পর কেন্দ্রীয় সরকার নিয়মিতভাবে বিভিন্ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সংশোধিত আইনটি রূপায়ণের ওপর গুরুত্ব আরোপ করছে। এখনও পর্যন্ত ১২টি রাজ্য, যথা – কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, ছত্তিশগড়, তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও হরিয়ানায় সংশোধিত আইনটি গ্রহণ করা হয়েছে। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান।

 

 

CG/SC/SB


(रिलीज़ आईडी: 1577867) आगंतुक पटल : 213
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English