দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
শ্রম শক্তির প্রশিক্ষণ
প্রকাশিত:
08 JUL 2019 5:07PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ জুলাই, ২০১৯
দেশের যুবকদের মধ্যে দক্ষতা বাড়িয়ে তাদের কর্মক্ষম করে তোলার লক্ষ্যে সরকার স্কিল ইন্ডিয়া মিশনের আওতায় স্বল্প এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্হা করেছে। দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগ মন্ত্রক দেশ জুড়ে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার (পিএমকেভিওয়াই ২.০) আওতায় ২০১৬-২০ সালের মধ্যে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রদেশ সহ দেশজুড়ে চার বছর ধরে স্বল্প সময়ের প্রশিক্ষণ (এসটিটি), অগ্রাধিকারের ভিত্তিতে শেখার ক্ষেত্রে স্বীকৃতি (আরপিএল) এবং বিশেষ প্রকল্প (এসপি)র মাধ্যমে ১ কোটি মানুষকে দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে। এরজন্য ১২ হাজার কোটি টাকা ধার্য করা হয়েছে। ১২ জুন পর্যন্ত হিসেব অনুযায়ী এই প্রকল্পের আওতায় ৫২ লক্ষ ১২ হাজার জন প্রশিক্ষণ পেয়েছে। এদের মধ্যে মধ্যপ্রদেশের বাসিন্দা ৩ লক্ষ ৮৯ হাজার।
প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র (পিএমকেকে) নামে দেশজুড়ে মন্ত্রক মডেল স্কীল সেন্টার তৈরির উদ্যোগ নিয়েছে। আজকের তারিখ পর্যন্ত দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রে ৭১৭টি জেলায় ৮৩৭টি পিএমকেকে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৬১০টি কেন্দ্র ইতিমধ্যেই গড়ে উঠেছে।
আইটিআই-এর মাধ্যমে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্হা করা হয়েছে। ৩৩ লক্ষ ৯৮ হাজার জন দেশের ১৪৪৯৪টি আইটিআই থেকে এই প্রশিক্ষণ পাবেন।
লোকসভায় আজ এক লিখিত প্রশ্নের জবাবে দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী আর কে সিং এই তথ্য জানিয়েছেন।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1577784)
ভিজিটরের কাউন্টার : 208