অর্থমন্ত্রক

২ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যক্তি-বিশেষের করযোগ্য আয়ের ক্ষেত্রে কর হার ৩ শতাংশ এবং ৫ কোটি টাকা বা তার বেশি আয়ের ক্ষেত্রে কর হার ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে

প্রকাশিত: 05 JUL 2019 9:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ জুলাই, ২০১৯

 

 

২ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত উচ্চ আয়ের শ্রেণীভুক্ত ব্যক্তি-বিশেষের উপার্জনের ক্ষেত্রে কর হার ৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। সংসদের আজ ২০১৮-১৯ – এর সাধারণ বাজেট পেশ করে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন আরও জানান, ব্যক্তি-বিশেষের ক্ষেত্রে ৫ কোটি বা তার বেশি উপার্জনের ক্ষেত্রে ৭ শতাংশ কর আরোপের প্রস্তাব রয়েছে। তিনি আরও বলেন, ক্রমবর্ধমান আয়ের সীমার বিষয়টিকে বিবেচনায় রেখে উচ্চ আয়ের শ্রেণীভুক্ত মানুষ যাতে দেশের উন্নয়নে আরও বেশি অবদান রাখতে পারেন, তার জন্য এই পদক্ষেপ। করদাতাদের ধন্যবাদ জানিয়ে শ্রীমতী সীতারমন বলেন, দেশ গঠনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। স্বল্প ও মাঝারি আয়ের মানুষের ওপর থেকে করবোঝা দূর করতে অতীতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের আর কর দেবার প্রয়োজন নেই। স্বনিযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ী, চাকুরিজীবী এবং প্রবীণ নাগরিকরা উপকৃত হবেন বলে তিনি জানান।

 

 

CG/BD/SB


(রিলিজ আইডি: 1577617) ভিজিটরের কাউন্টার : 127
এই রিলিজটি পড়তে পারেন: English