অর্থমন্ত্রক
বিদ্যুৎচালিত যানবাহন উৎপাদনের ক্ষেত্রে ভারতবর্ষ ‘গ্লোবাল হাব’-এ পরিণত হতে পারে বলে কেন্দ্রীয় বাজেটে জানানো হল
প্রকাশিত:
05 JUL 2019 4:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ জুলাই, ২০১৯
ভারতের অভ্যন্তরে বিদ্যুৎ-চালিত যানবাহন উৎপাদন বাড়িয়ে তুলতে এবং এই দেশকে এই ধরনের যানবাহন উৎপাদনের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কেন্দ্রীয় বাজেটে অনেকগুলি প্রস্তাব দেওয়া হয়েছে।
সংসদে আজ কেন্দ্রীয় বাজেট পেশকালে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন বলেন, ‘ফেম’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উন্নত ব্যাটারি এবং নথিভুক্ত ই-যান উৎপাদনে উৎসাহ দেওয়া হবে যাতে সাধারণ মানুষের যাতায়াতের জন্য কম খরচে পরিবেশ অনুকূল গণ-পরিবহণ ব্যবস্থা গড়ে তোলা যায়। প্রকল্পটির লক্ষ্য হল এ ধরনের যান দ্রুত দেশে চালু করে চার্জ করার প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা। দ্বিতীয় পর্যায়ের ফেম প্রকল্পে তিন বছরের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি চালু হয়েছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে।
অর্থমন্ত্রী আরও বলেন, সৌর স্টোরেজ ব্যাটারি এবং চার্জ করার প্রয়োজনীয় পরিকাঠামো ‘ফেম’ প্রকল্পের অন্তর্ভুক্ত। এর ফলে দেশে বিদ্যুৎ-চালিত যানবাহনের উৎপাদন বাড়বে।
শ্রীমতী সীতারমন আরও জানান, সরকার ইতিমধ্যেই বিদ্যুৎ-চালিত যানবাহনে জিএসটি হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার জন্য জিএসটি পর্ষদে দরবার করেছে। কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছে, সরকার অতিরিক্ত ১.৫ লক্ষ টাকা আয়কর ছাড় থেকে বিদ্যুৎ-চালিত যান ক্রয়ের জন্য। এর পাশাপাশি, বিদ্যুৎ-চালিত যানের কিছু কিছু যন্ত্রাংশকেও অন্তঃশুল্কের আওতায় বাইরে রাখা হয়েছে।
CG/SSS/DM
(রিলিজ আইডি: 1577493)
ভিজিটরের কাউন্টার : 175