স্বরাষ্ট্র মন্ত্রক

অনলাইনে মহিলাদের হয়রানী ও হেনস্থা

প্রকাশিত: 27 JUN 2019 12:21PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৭ জুন

 

 

মহিলাদের উদ্দেশ্যে অনলাইনে হয়রানী ও হেনস্থা সহ স্যোসাল মিডিয়ার  অপব্যবহারের নানা অভিযোগ জমা পড়ছে। সংবিধানের সপ্তম তফশিল অনুযায়ী “পুলিশ” এবং “ জনগণের প্রতি নির্দেশ” রাজ্যের এক্তিয়ারভুক্ত।  আইন শৃঙ্খলা, জীবন এবং সম্পত্তির সুরক্ষার দায়িত্ব মূলত সংশ্লিষ্ট রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের উপর ন্যস্ত। রাজ্যসরকারগুলিকে / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনদের  স্যোসাল মিডিয়ার মাধ্যমে সাইবার অপরাধ বন্ধ করতে ব্যবস্থা নিতে হয়।

 

মহিলা এবং শিশুদের উপর সাইবার অপরাধ প্রতিরোধ౼সিসিপিডব্লুসি যোজনা স্বরাষ্ট্র মন্ত্রক বাস্তবায়িত করছে। এর আওতায় শিশুরা কোন অপরাধের শিকার হলে যে কেউ সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানোর পোর্টাল   www.cybercrime.gov.in এ অভিযোগ জানাতে পারবেন। এই পোর্টাল ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে চালু হয়েছে।

 

ধর্ষণ/ গণধর্ষণের ছবি ,অশ্লীল/ শিশুদের যৌন হয়রানী সংক্রান্ত  অথবা যৌনতা পূর্ণ বিষয় সম্বলিত সামগ্রীর বিষয়ে কোন অভিযোগ ওই পোর্টালে জমা পরলে  রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। এই পোর্টাল চালু হবার পর ১৫ই জুন পর্যন্ত ১৬হাজার অভিযোগ জমা পড়েছে।  সচেতনতা বৃদ্ধি, সতর্কীকরণ, পরামর্শ জারী করা, আইনশৃঙ্খলা বজায় রাখার সঙ্গে যুক্ত সংস্থার কর্মীদের প্রশিক্ষণ, সাইবার বিচার সম্বন্ধীয় সুযোগ বৃদ্ধির মত নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে এধরণের অপরাধ প্রতিহত করতে সুবিধে হচ্ছে এবং তদন্তের কাজে গতি আসছে।  

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি বুধবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন।

 



CG/CB


(রিলিজ আইডি: 1575926) ভিজিটরের কাউন্টার : 100
এই রিলিজটি পড়তে পারেন: English