ভূ-বিজ্ঞানমন্ত্রক
পূর্ব-মধ্য আরব সাগরের ওপর সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রেক্ষিতে গুজরাট উপকূল এলাকায় সতর্কবার্তা
प्रविष्टि तिथि:
11 JUN 2019 3:54PM by PIB Kolkata
পূর্ব-মধ্য আরব সাগরের ওপর সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রেক্ষিতে গুজরাটের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ সকাল সাড়ে আটটা নাগাদ ঘূর্ণিঝড়র অবস্হান ছিল গোয়ার দক্ষিণ-পশ্চিম থেকে ৩৫০ কিলোমিটার, মুম্বাই দক্ষিণ-দক্ষিণ পশ্চিম থেকে ৫১০ কিলোমিটার এবং গুজরাটের ভেরাভাল থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে। বিগত ৬ ঘন্টায় ঘূর্ণিঝড় ‘বায়ু’ প্রতি ঘন্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিবেগে উত্তর অভিমুখে এগিয়ে চলেছে। আগামী ১২ ঘন্টায় বায়ুর অতি তীব্র সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘বায়ু’ ধীরে ধীরে উত্তর অভিমুখে রওনা হয়ে আগামী ১৩ তারিখ খুব সকালের দিকে পোরবন্দর ও মাহুভা এলাকার মধ্য দিয়ে ঘন্টায় ১১০-১২০ কিলোমিটার গতিবেগে গুজরাট অতিক্রম করবে। অতি তীব্র এই ঘূর্ণিঝড়টির গতিবেগ স্হলভূমিতে আছড়ে পড়ার সময় ঘন্টায় ১৩৫ কিলোমিটার গতিবেগে পৌঁছতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। এর দরুণ ১১ তারিখ থেকে ১৩ তারিখ অবধি কঙ্কন ও গোয়া, সৌরাষ্ট্র ও কচ্ছ এবং দক্ষিণ গুজরাট অঞ্চলের বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
(रिलीज़ आईडी: 1573890)
आगंतुक पटल : 223
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English