পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক
অর্থনৈতিক সুমারি, ২০১৯-এর কর্মতৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে
प्रविष्टि तिथि:
05 JUN 2019 4:38PM by PIB Kolkata
সপ্তম অর্থনৈতিক সুমারির জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। সুমারির কাজ শুরু করার প্রাক্কালে দেশ জুড়ে যাঁরা তথ্য সংগ্রহ করবেন, তাঁদের জন্য কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। প্রশিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ সুমারির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কর্মতৎপরতাকে এগিয়ে নিয়ে যেতে অর্থনৈতিক সুমারির জন্য বৃহস্পতিবার নতুন দিল্লিতে প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য রাজ্যস্তরীয় এক কর্মশিবির আয়োজন করা হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রশিক্ষকদের প্রশিক্ষণদানের কাজ চলবে ১২ জুন পর্যন্ত। উল্লেখ করা যেতে পারে, অর্থনৈতিক তথ্য সংগ্রহের কাজে মাস্টার ট্রেনার বা বিশেষজ্ঞ প্রশিক্ষকদের সংশ্লিষ্ট কাজকর্ম সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদানে ডিজিটাল প্ল্যাটফর্ম তথা প্রযুক্তির ব্যবহারের বিষয়ে অবগত করে তুলতে গত ১৪ মে নতুন দিল্লিতে জাতীয় কর্মশিবিরের আয়োজন করা হয়। জাতীয় স্তরের এই কর্মশিবিরের পরবর্তী পর্যায়ে রাজ্য ও জেলাস্তরীয় প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে সমস্ত প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিবরণ তৈরি করাই অর্থনৈতিক সুমারির উদ্দেশ্য। এ ধরনের সুমারি দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা তথা কাঠামোগত বৈশিষ্ট্য সম্পর্কে ভিন্ন ভিন্ন ধরনের তথ্য প্রদান করে থাকে। এছাড়াও, অর্থনৈতিক সুমারির সময় সংগৃহীত তথ্য জাতীয় স্তরের পাশাপাশি রাজ্য ও জেলাস্তরের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক সপ্তম অর্থনৈতিক সুমারি পরিচালনার দায়িত্বে রয়েছে। সুমারির কাজে সহায়তার জন্য ই-প্রশাসনিক পরিষেবা সংস্থা বা অভিন্ন পরিষেবা কেন্দ্রগুলিকে অংশীদার করা হয়েছে। এবারের সুমারিতে তথ্য সংগ্রহ, যাচাই, প্রতিবেদন তৈরি তথা তথ্য প্রচারের কাজে তথ্যপ্রযুক্তি-ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম কাজে লাগানো হবে। সুমারির কাজ চলতি মাসের শেষ বা আগামী মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। প্রাপ্ত তথ্য যথাযথভাবে যাচাইয়ের পর সুমারির ফলাফল প্রকাশ করা হবে। অর্থনৈতিক সুমারিতে কৃষি বহির্ভূত শিল্প এবং কৃষি বহির্ভূত ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থা যেগুলি পণ্য ও পরিষেবা উৎপাদন বা বন্টনের কাজ করে থাকে, সেগুলির তথ্যও সংগ্রহ করা হবে। ২০১৩ সালে ষষ্ঠ অর্থনৈতিক সুমারির মতো এবারের সুমারিও একইরকম হবে।
SSS/BD/DM/….6th June, 2019
(रिलीज़ आईडी: 1573560)
आगंतुक पटल : 202
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English