আদিবাসীবিষয়কমন্ত্রক

কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী অর্জুন মুন্ডা

प्रविष्टि तिथि: 04 JUN 2019 5:51PM by PIB Kolkata

 

কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের মন্ত্রী হিসাবে গতকাল (সোমবার) দায়িত্বভার গ্রহণ করলেন শ্রী অর্জুন মুন্ডা। শ্রীমতী রেণুকা সিং এই মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। শ্রী মুন্ডা মন্ত্রকের সচিব শ্রী দীপক খন্দেকার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কাজের অগ্রগতি ও প্রকল্প সম্পর্কে পর্যালোচনা বৈঠক করেন।

১৯৬৮ সালের ৩ মে ঝাড়খন্ডের পূর্ব সিংভূমের জামশেদপুরে জন্মগ্রহণ করেন শ্রী মুন্ডা। সপ্তদশ লোকসভায় ঝাড়খন্ডের খুন্তি (সংরক্ষিত) আসন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। ২০০৩ – ০৬ সাল পর্যন্ত তিনি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৬ – ০৮ সাল পর্যন্ত তিনি ঝাড়খন্ড বিধানসভার বিরোধী দলনেতাও ছিলেন। ২০০৯ – এ পঞ্চদশ লোকসভায় তিনি নির্বাচিত হলেও ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন।

 


(रिलीज़ आईडी: 1573423) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English