উপ-রাষ্ট্রপতিরসচিবালয়

উপ-রাষ্ট্রপতি অঙ্গোল প্রজাতির গবাদি পশুর সংরক্ষণের আহ্বান জানিয়েছেন


তিনি অঙ্গোল প্রজাতির গবাদি পশু বিষয়ে তথ্য সমৃদ্ধ একটি বই প্রকাশ করেছেন

প্রকাশিত: 20 MAY 2019 6:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ মে, ২০১৯

 

ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু দেশজ অঙ্গোল প্রজাতির গবাদি পশু প্রজণনের ক্ষেত্রে অবহেলার জন্য খেদ ব্যক্ত করেছেন। সারা বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে ওঠা এই বিশেষ প্রজাতির পশুটির প্রজণন ও পালনের ওপর তিনি জোর দিয়েছেন। আজ বিজয়ওয়াড়াতে স্বর্ণ ভারত ট্রাস্ট নামে এক সংস্থার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি অঙ্গোল প্রজাতির গবাদি পশু বিষয়ে তথ্য সম্বলিত একটি বই প্রকাশ করে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, পশুসম্পদ হল দেশের জাতীয় সম্পদ। তিনি জানান, এই বিশেষ প্রজাতির পশুটি আমদানি করে ব্রাজিল হাইব্রিড পদ্ধতিতে প্রজণনের পর তা বিদেশে রপ্তানি করে প্রচুর রাজস্ব আয় করছে।

 

কিন্তু দুর্ভাগ্যবশত, ভারতে আমাদের নিজস্ব দেশজ প্রজাতির এই পশুটি নিয়ে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, এই বিখ্যাত প্রজাতির গবাদি পশু পালনকে বিশেষভাবে উৎসাহিত করা দরকার এবং এই পশুটি সম্বন্ধে গবেষণা চালানো দরকার। উল্লেখ্য, অঙ্গোল প্রজাতির গবাদি পশু থেকে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায়। তাছাড়া, প্রবল তাপমাত্রা এবং রোগমুক্ত হয়ে সুস্থভাবে এই পশু বেঁচে থাকতে পারে।

 

শ্রী নাইডু, ১৮৮৫ সাল থেকে ২০১৬ পর্যন্ত অঙ্গোল প্রজাতির গবাদি পশু প্রজণন ও পালন বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত একটি গ্রন্থ প্রকাশ করেন। কৃষি বিজ্ঞানী মুল্লাপুড়ি নরেন্দ্রনাথ এবং পশুপালন দপ্তরের প্রাক্তন যুগ্ম নির্দেশক আদুসুমিলি মধুসুদন রাও এই তথ্য সম্বলিত বই প্রকাশে যেভাবে উদ্যোগী হয়েছেন, উপ-রাষ্ট্রপতি তার প্রশংসা করেন। তিনি নেল্লোর জেলার চিন্তালাডেভিতে জাতীয় কামধেনু প্রজণন কেন্দ্রের কাজ ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের অনুরোধ জানান।

 

উপ-রাষ্ট্রপতি আমাদের দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষি কাজকে একইসঙ্গে সুষম এবং লাভজনক করে তোলার ওপর জোর দেন। তিনি স্বর্ণ ভারত ট্রাস্ট চত্বরে একটি চিকিৎসা শিবিরেরও উদ্বোধন করেন।   

 

 

CG/PB/DM


(রিলিজ আইডি: 1572290) ভিজিটরের কাউন্টার : 136
এই রিলিজটি পড়তে পারেন: English