পরিসংখ্যানএবংকর্মসূচিরূপায়ণমন্ত্রক

সপ্তম অর্থনৈতিক সমীক্ষার জন্য মাস্টার ট্রেনারদের জাতীয় প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: 14 MAY 2019 5:46PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মে, ২০১৯

 

আসন্ন সপ্তম অর্থনৈতিক সমীক্ষার জন্য নতুন দিল্লিতে আজ (১৪ই মে) কেন্দ্রীয় পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের উদ্যোগে মাস্টার ট্রেনারদের জাতীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সপ্তম অর্থনৈতিক সমীক্ষায় এই মাস্টার ট্রেনারদের কাজে যুক্ত থাকবেন পরিগণক এবং পর্যবেক্ষকরা। আজকের এই প্রশিক্ষণে মাস্ট্রার ট্রেনাররা কিভাবে তথ্য সংগ্রহ করবেন, তাঁদের কাজ করার পদ্ধতি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কিভাবে কাজ করতে হবে তা শেখানো হয়েছে। এই বৈঠকে মন্ত্রকের সচিব, মহানির্দেশক, সিইও সহ অন্যান্য মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

সপ্তম অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় পরিসংখ্যান এবং পরিকল্পনা রূপায়ণ মন্ত্রক। মাস্টার ট্রেনারদের এই জাতীয় প্রশিক্ষণ কর্মশালার মতো সারা দেশ জুড়েই এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে। মে ও জুন মাসের মধ্যে রাজ্য ও জাতীয় স্তরে ৬ হাজারেরও বেশি কর্মশালা আয়োজিত হবে।

 

এই সপ্তম অর্থনৈতিক সমীক্ষায় মন্ত্রকের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে কমন সার্ভিস সেন্টার, সিএসসি ই-গভর্ন্যানশ সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড এবং কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। অর্থনৈতিক সমীক্ষা চলার সময় প্রযুক্তির ওপর ভিত্তি করে তথ্য সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা হবে। আগামী জুন মাস থেকে এই অর্থনৈতিক সমীক্ষার কাজ শুরু হচ্ছে। সমীক্ষার তথ্য সংগ্রহ ও যাচাইয়ের পর পূর্ণ তথ্য জানা যাবে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম অর্থনৈতিক সমীক্ষার কাজ শুরু হয় বিগত ১৯৭৭ সালে।

 

 

CG/SS/DM


(রিলিজ আইডি: 1571999) ভিজিটরের কাউন্টার : 148
এই রিলিজটি পড়তে পারেন: English