প্রতিরক্ষামন্ত্রক
ভারত ও ফরাসী নৌ-বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক মহড়া ‘বরুণ ১৯.১’-এর আয়োজন গোয়া উপকূলে ১ থেকে ১০ই মে
प्रविष्टि तिथि:
01 MAY 2019 6:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ মে, ২০১৯
ভারত ও ফরাসী নৌ-বাহিনীর মধ্যে প্রথম পর্যায়ের যৌথ মহড়া ‘বরুণ ১৯.১’ গোয়া উপকূলে ১ মে থেকে ১০ই মে আয়োজন করা হয়েছে। দুই দেশের বাহিনীর মধ্যে এটি সপ্তদশ পর্যায়ের মহড়া।
এবারের মহড়ায় ফরাসী নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ ‘চার্লস দ্য গল’, যুদ্ধ জাহাজ বিধ্বংসী দুটি জাহাজ ‘ফঁবি’ ও ‘প্রোভেঁ’, ট্যাঙ্কার ‘ম্যঁরে’ এবং একটি পারমানবিক যুদ্ধ জাহাজ অংশ নিচ্ছে। ভারতীয় নৌ-বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ জাহাজ ‘বিক্রমাদিত্য’, যুদ্ধ জাহাজ বিধ্বংসী জলযান ‘মুম্বাই’, আধুনিক রণতরী ‘তার্কশ’, শিশুমার শ্রেণীর ডুবো জাহাজ ‘শঙ্কুল’ এবং দীপক শ্রেণীর ফ্লিট ট্যাঙ্কার ‘দীপক’ অংশ নেবে।
দুটি পর্যায়ে এই মহড়ার আয়োজন করা হচ্ছে। গোয়া উপকূলে আয়োজিত মহড়ার অঙ্গ হিসেবে পারস্পরিক যুদ্ধ জাহাজ পরিদর্শন, পেশাদারী বিষয় আদানপ্রদান, আলাপ-আলোচনা এবং ক্রীড়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও, সমুদ্রে নৌ-অভিযান চালানোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে মহড়ায় সামিল করা হচ্ছে। মহড়ার দ্বিতীয় পর্যায়ের আয়োজন করা হবে চলতি মাসের শেষ নাগাদ জিবুতি-তে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক নৌ-মহড়ার সূচনা হয় গত শতাব্দীর আটের দশকে। এরপর, এই মহড়ার নাম পালটে ২০০১-এ ‘বরুণ’ রাখা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের যৌথ রণকৌশলগত পরিকল্পনাকে আরও মজবুত করার লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়ে থাকে। এ ধরণের মহড়ার ফলে দুই দেশের বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা যেমন বৃদ্ধি পাবে, তেমনই যৌথ অভিযান পরিচালনার ক্ষেত্রে এক অপরের শ্রেষ্ঠ পন্থাপদ্ধতিগুলি সম্পর্কেও আগাম অবগত হতে পারবে।
CG/BD/DM
(रिलीज़ आईडी: 1571453)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English