নির্বাচনকমিশন
লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৭৬.৪৪% ; পঞ্চম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন
प्रविष्टि तिथि:
29 APR 2019 11:13PM by PIB Kolkata
কলকাতা, ২৯ এপ্রিল, ২০১৯
লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে আজ পশ্চিমবঙ্গে ৮টি কেন্দ্র সহ ৯টি রাজ্যে একাত্তরটি আসনে ভোট নেওয়া হয়।দেশের মধ্যে পশ্চিমবঙ্গের আটটি আসনে ভোটদানের হারছিল সরবোচ্চ। বিকেল ৫টা পর্যন্ত এই পরিমাণ ছিল ৭৬.৪৪ % ।এই সময়ে বহরমপুরে ৭৬.১৬%, কৃষ্ণনগরে ৭৬.৫৫%, রানাঘাট (সংরক্ষিত) আসনে ৭৮.৩৩%, বর্ধমানপূর্ব (সংরক্ষিত) আসনে ৭৬.৯২%, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.৩১ %, আসানসোলে ৭৩. ৬৪%, বোলপুর (সংরক্ষিত) আসনে ৭৭.৯৫% এবং বীরভূমে ৭৬. ৬৯% ভোট পড়েছে।পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ডঃ আরিজ আফতাব সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সার্ভিস ভোটার সহ মোট ১ কোটি ৩৪ লক্ষ৮৪ হাজার ১৪৪ জন তাঁদেরগণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আজ কৃষ্ণগঞ্জ (সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রেও ভোট নেওয়া হয়। এই আসনে ভোট পড়েছে ৭৯.৫৯ %।
রাজ্যে এই পর্বে ৯৬% বুথে মোট ৫৬১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। ডঃ আফতাব জানিয়েছেন পঞ্চম দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
তিনি জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া আজকের ভোটগ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। কেতুগ্রামে ১০৪ এবং ১০৭ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে এবং ইলামবাজারে ৩৪ নম্বর কেন্দ্রেপ্রিসাইডিং অফিসারদের সরিয়ে দেওয়া হয়েছে।
ডঃ আফতাবের সঙ্গে ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত মহা নির্দেশক ( আইন শৃঙ্খলা) শ্রী সিদ্ধিনাথ গুপ্তা।তিনি জানিয়েছেন নির্দিষ্ট কিছুঘটনার ভিত্তিতে ৬টি এফ আই আর দায়ের করা হয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ৬টি বোমা উদ্ধার করা হয়েছে।
CG/CB
(रिलीज़ आईडी: 1571314)
आगंतुक पटल : 127
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English