উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
উপ-রাষ্ট্রপতি ভারতীয় চলচ্চিত্রের জাতীয় সংগ্রহালয় পরিদর্শন করলেন
প্রকাশিত:
26 APR 2019 3:32PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ এপ্রিল, ২০১৯
ভারতের উপ-রাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু মুম্বাইয়ে আজ ভারতীয় চলচ্চিত্র সংগ্রহালয় ঘুরে দেখেন। সংগ্রহালয় প্রসঙ্গে শ্রী নাইডু বলেছেন, এখানে জনপ্রিয় সিনেমা, চলচ্চিত্র অভিনেতাদের জীবন ও সঙ্গীত সম্পর্কে প্রদর্শিত বিষয়গুলি পরিদর্শকদের স্মৃতির অতলে নিয়ে যাবে।
অধিকাংশ ভারতীয়ের কাছেই চলচ্চিত্র অত্যন্ত প্রিয় ও আগ্রহের বিষয়। স্বাভাবিকভাবেই চলচ্চিত্র নামক মাধ্যমটি সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠতে পারে বলে উপ-রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। তিনি আরও বলেন, চলচ্চিত্র অনুরাগীদের গুণমান বিশিষ্ট, নৈতিক ও শিক্ষামূলক ভাবধারার মাধ্যমে জ্ঞানালোকিত ও তথ্যাভিজ্ঞ করে তোলার প্রয়োজনীয়তা রয়েছে।
এক ফেসবুক পোস্টে শ্রী নাইডু চলচ্চিত্র সংগ্রহালয় ঘুরে দেখার পর তাঁর অভিজ্ঞতা বর্ণনা করেন। ফেসবুক লিঙ্কটি হল - https://m.facebook.com/story.php?story_fbid=442469006321018&id=167328870501701।
SSS/BD/DM
(রিলিজ আইডি: 1571199)
ভিজিটরের কাউন্টার : 103