নির্বাচনকমিশন

ভোটদানের সময় : সাধারণ নির্বাচন - প্রথম দফা


২০১৯ – এর সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোট ১১ই এপ্রিল

অধিকাংশ লোকসভা আসনেই ভোট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা

प्रविष्टि तिथि: 10 APR 2019 6:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ এপ্রিল, ২০১৯

 

লোকসভা নির্বাচনের প্রথম দফায় ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১টি আসনে ভোট গ্রহণ আগামীকাল ১১ই এপ্রিল, বৃহস্পতিবার। অধিকাংশ আসনেই সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। অবশ্য, চরম বামপন্থা প্রভাবিত অঞ্চল এবং উত্তর – পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভোটের সময় সকাল ৭টা থেকে বিকেল ৫টা বা সকাল ৭টা থেকে বিকেল ৪টে অথবা সকাল ৭টা থেকে বেলা ৩টে পর্যন্ত স্থির হয়েছে।

 

পশ্চিমবঙ্গ সহ উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও লাক্ষাদ্বীপে ভোট গ্রহণের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্ধ্রপ্রদেশে ভোট হবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে, আরাকু উপত্যকার কিছু কিছু জায়গায় ভোটের সময় সকাল ৭টা থেকে বিকেল ৪টে বা ৫টা পর্যন্ত স্থির হয়েছে। উত্তরাখন্ডে প্রথম দফার ভোট গ্রহণ সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

 

ওডিশা, বিহার, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে প্রথম দফার ভোট গ্রহণের সময়সীমা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যথা সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা বা সকাল ৭টা থেকে বিকেল ৫টা অথবা সকাল ৭টা থেকে বিকেল ৪টে অথবা সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।

 

উত্তর – পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে যথা আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম এবং ত্রিপুরা পশ্চিম আসনে ভোট গ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যদিকে, আউটার মণিপুর, নাগাল্যান্ড ও মেঘালয়ের ভোট গ্রহণের সময়সীমা সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1570402) आगंतुक पटल : 200
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English