|
নির্বাচনকমিশন
দেশে ১১ই এপ্রিল প্রথম পর্বের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ
প্রকাশিত:
09 APR 2019 6:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ এপ্রিল, ২০১৯
১১ই এপ্রিল বৃহস্পতিবার, সাধারণ নির্বাচনের প্রথম দফায় দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৯১টি আসনে ভোটগ্রহণ করা হবে। দেশের ১৮টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে এই ৯১টি আসন ছড়িয়ে রয়েছে।
অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, মেঘালয়, উত্তরাখণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ আর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবক’টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে।
প্রথম পর্বে আর যেসব রাজ্যের কিছু কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলি হল – পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা এবং উত্তরপ্রদেশ।
১১ই এপ্রিল সাধারণ নির্বাচনের প্রথম দফায় যে সব লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হবে তার তালিকা
|
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল
|
প্রথম দফার আসন সংখ্যা
|
লোকসভা কেন্দ্রসমূহ
|
|
অন্ধ্রপ্রদেশ
|
২৫
|
আরাকু, শ্রীকাকুলাম, ভিজিয়ানগরম, বিশাখাপত্তনম, কাকিনাড়া, আনাকাপাল্লে, আমালাপুরম, রাজামুন্দ্রি, নারসাপুরম, ইলুরু, মছলিপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, নরসারাওপেট, বাপাতলা, অঙ্গোলে, নান্দিয়াল, কুর্নুল, অনন্তপুর, হিন্দুপুর, কড়াপা, নেল্লোর, তিরুপতি, রাজামপেট, চিত্তোর
|
|
অরুণাচল প্রদেশ
|
২
|
অরুণাচল প্রদেশ পশ্চিম,
অরুণাচল প্রদেশ পূর্ব
|
|
আসাম
|
৫
|
তেজপুর, কালিবোর, জোরহাট, ডিব্রুগড়, লখিমপুর
|
|
বিহার
|
৪
|
ঔরঙ্গাবাদ, গয়া, নওয়াদা, জামুই
|
|
ছত্তিশগড়
|
১
|
বস্তার
|
|
জম্মু-কাশ্মীর
|
২
|
বারামুল্লা, জম্মু
|
|
মহারাষ্ট্র
|
৭
|
ওয়ার্ধা, রামটেক, নাগপুর, ভান্ডারা-গোন্ডিয়া, গড়চিরোলি-চিমুর, চন্দ্রপুর, ইয়াভাতমাল-ওয়াশিম
|
|
মণিপুর
|
১
|
আউটার মণিপুর
|
|
মেঘালয়
|
২
|
শিলং, তুরা
|
|
মিজোরাম
|
১
|
মিজোরাম
|
|
নাগাল্যান্ড
|
১
|
নাগাল্যান্ড
|
|
ওড়িশা
|
৪
|
কালাহান্ডি, নবরঙ্গপুর, বেরহামপুর, কোরাপুট
|
|
সিকিম
|
১
|
সিকিম
|
|
তেলেঙ্গানা
|
১৭
|
আদিলাবাদ, পেড্ডাপাল্লি, করিমনগর, নিজামাবাদ, জাহিরাবাদ, মেডাক, মালকাগিরি, সেকেন্দ্রাবাদ, হায়দরাবাদ, চেভেল্লা, মেহবুবনগর, নগরকুর্নুল, নালগোন্ডা, ভোঙ্গির, ওয়ারাঙ্গাল, মেহবুবাবাদ, খাম্মাম
|
|
ত্রিপুরা
|
১
|
ত্রিপুরা পশ্চিম
|
|
উত্তরপ্রদেশ
|
৮
|
সাহারানপুর, কৈরানা, মুজফফরনগর, বিজনোর, মীরাট, বাঘপত, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগর
|
|
উত্তরাখণ্ড
|
৫
|
তেহরি গারওয়াল, গারওয়াল, আলমোরা, নৈনিতাল-উধমসিং নগর, হরিদ্বার
|
|
পশ্চিমবঙ্গ
|
২
|
কোচবিহার, আলিপুরদুয়ার
|
|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
|
১
|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
|
|
লাক্ষাদ্বীপ
|
১
|
লাক্ষাদ্বীপ
|
লোকসভা ভোটের প্রথম পর্বে যে সব কেন্দ্রে ভোট নেওয়া হবে তার প্রার্থী তালিকা পাওয়ার জন্য এখানে ক্লিক করুন – https://eci.gov.in/files/file/9835-list-of-contesting-candidates-for-the-first-phase-of-elections/
দ্বিতীয় থেকে সপ্তম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এপ্রিলের ১৮, ২৩, ২৯ এবং মে মাসের ৬, ১২ এবং ১৯ তারিখে। সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা হবে ২৩শে মে।
CG/CB/DM
(রিলিজ আইডি: 1570312)
|