নির্বাচনকমিশন

প্রথম দফায় ত্রিপুরা পশ্চিম আসনে ভোট ১১ই এপ্রিল


এই আসনে মোট ভোটপ্রার্থী ১৩
সুষ্ঠুভাবে ভোটদান শেষ করার জন্য ১ হাজার ৬৭৯টি ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে

प्रविष्टि तिथि: 09 APR 2019 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০১৯

 

আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুটি পর্যায়ে ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট ১১ই এপ্রিল। দ্বিতীয় দফায় ১৮ই এপ্রিল ত্রিপুরা পূর্ব লোকসভা আসনের জন্য ভোট নেওয়া হবে

 

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে যে, ত্রিপুরা পশ্চিম আসনে মোট ভোঁটার ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ এবং মহিলা ভোটার ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭। অন্যান্য ভোটদাতার সংখ্যা ১০। ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এই দফার ভোটের জন্য ১ হাজার ৬৭৯টি ভোট গ্রহণ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

 

উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয় গত ১৮ই মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৫শে মার্চ। ২৬শে মার্চ মনোনয়ন পত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। জমা পড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮শে মার্চ। ভোট গণনা আগামী ২৩শে মে।

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1570291) आगंतुक पटल : 184
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English