নির্বাচনকমিশন
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১১ই এপ্রিল ভোটগ্রহণ
प्रविष्टि तिथि:
09 APR 2019 3:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ এপ্রিল, ২০১৯
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১১ই এপ্রিল একমাত্র লোকসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হবে। ৩১৭৮৭৮ জন ভোটদাতা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এঁদের মধ্যে ১৬৮৭০১ জন পুরুষ, ১৪৯১৬৮ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ন’জন ভোটদাতা। ভোটদাতাদের মধ্যে স্ট্রেইট দ্বীপপুঞ্জের ৪১ জন গ্রেট নিকোবরিজ উপজাতিভুক্ত। হাট বে-র ৬৫ জন ওঙ্গি উপজাতির এবং ক্যাম্পবেল বে এলাকার প্রায় ১০০ জন শম্পেন উপজাতির ভোটদাতা রয়েছেন।
এই লোকসভা কেন্দ্রে একজন মহিলা সহ ১৫ জন প্রার্থী রয়েছেন, যাঁদের মধ্যে ন’জন নির্দল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৪০৬টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।
আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ১৮ই মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫শে মার্চ। পরেরদিন, অর্থাৎ ২৬শে মার্চ সেগুলি পরীক্ষা করে দেখা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮শে মার্চ।
CG/CB/DM
(रिलीज़ आईडी: 1570270)
आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English