নির্বাচনকমিশন

অরুণাচল প্রদেশে এক পর্বে ১১ই এপ্রিল ভোট গ্রহণ

প্রকাশিত: 09 APR 2019 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০১৯

 

    অরুণাচল প্রদেশে দুটি লোকসভা আসনে নির্বাচনের জন্য এক দফায় আগামী ১১ই এপ্রিল ভোটগ্রহণ করা হবে। অরুণাচল পূর্ব এবং অরুণাচল পশ্চিম লোকসভা কেন্দ্রে ৭৯৮২৪৮ জন ভোটদাতা ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৩৯৪৪৫৬ জন পুরুষ। ৪০৩৭৯২ জন মহিলা। অরুণাচল পশ্চিম কেন্দ্রে ৭ জন প্রার্থীর মধ্যে ১ জন মহিলা। অরুণাচল পূর্ব কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসনে রয়েছেন।

 

    ৪৫-হায়ুলিয়াং (তপশীলি উপজাতির জন্য সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রে মালগাম গ্রামের মালোগাম অস্হায়ী শিবিরের বুথে ভোটদাতা ১ জন। তিনি মহিলা। ৩-মুক্ত (তপশীলি উপজাতির জন্য সংরক্ষিত) বিধানসভা কেন্দ্রের আওতায় ১৩, ৫৮৩ ফুট উচ্চতায় ১৮-লুগুথাং বুথের উচ্চতা সর্বোচ্চ। সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার জন্য ২ হাজার ২০২টি ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে। ১১টি ভোটগ্রহণ কেন্দ্র শুধুমাত্র মহিলা ভোটদাতাদের জন্য।

 

ভোটার তালিকায় ৯৯.৭৯ শতাংশ ভোটদাতার ছবি রয়েছে। আর ৯৯.৮১ শতাংশ ভোটদাতার সচিত্র পরিচয়পত্র আছে।

 

এই দুটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল ১৮ই মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫শে মার্চ। পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৮শে মার্চ।

 

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1570262) ভিজিটরের কাউন্টার : 110
এই রিলিজটি পড়তে পারেন: English