প্রতিরক্ষামন্ত্রক
ভারতের সেনা প্রধানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর
প্রকাশিত:
01 APR 2019 6:26PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ এপ্রিল, ২০১৯
ভারতের সেনা প্রধান জেনারেল বিপিন রাওয়াত আগামীকাল (২ এপ্রিল) থেকে ৫ই এপ্রিল পর্যন্ত সরকারি সফরে মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন। এই সফরকালে তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর বরিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাঁরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবেন। ভারতের সেনাবাহিনীর প্রধান ওয়েস্ট পয়েন্টে মার্কিন সামরিক অ্যাকাডেমি সফর করবেন। এছাড়া, তিনি কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থে সামরিক কম্যান্ড এবং জেনারেল স্টাফ কলেজ পরিদর্শন করবেন।
জেনারেল রাওয়াত সে দেশের যৌথ বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড এবং মার্কিন বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মার্ক এ মিলের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, জেনারেল রাওয়াত কম্যান্ড এবং স্টাফ কলেজের প্রাক্তনীদের সঙ্গেও মিলিত হবেন। এই সফরের ফলে দু’দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়।
CG/PB/DM
(রিলিজ আইডি: 1569952)
ভিজিটরের কাউন্টার : 155