নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
কিষান উর্যা সুরক্ষা এবং উত্থান মহাভিযান (কুসুম) প্রকল্পের আওতাভুক্ত করার জাল ওয়েবসাইট সম্বন্ধে জনগণকে সচেতন করা হচ্ছে
प्रविष्टि तिथि:
18 MAR 2019 6:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০১৯
কেন্দ্রীয় সরকার সম্প্রতি চাষিদের জন্য সৌরবিদ্যুৎ চালিত পাম্প ও গ্রীডযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্হার সুবিধা গ্রহণ সংক্রান্ত একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। গত ৮ মার্চ নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক প্রকল্প সংক্রান্ত প্রশাসনিক অনুমোদন জারি করেছে। বিদ্যুৎ বন্টন সংস্হা ও রাজ্যের নোডাল সংস্হাগুলি এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে। এরজন্য খুব তাড়াতাড়ি সুবিস্তৃত নীতি-নির্দেশিকা প্রকাশ করা হবে। কিন্তু ইতিমধ্যে নজরে এসেছে যে কয়েকটি ওয়েবসাইট নিজেদেরকে কুসুম প্রকল্পে নাম নথিভুক্ত করার সরকারি পোর্টাল বলে দাবি করছে। এই ওয়েবসাইটগুলি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ভুয়ো নথিভুক্তিকরণের পোর্টালের মাধ্যমে প্রাপ্ত তথ্যের অপব্যবহার করতে পারে। এই বিষয়ে নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক প্রত্যেক সম্ভাব্য উপভোক্তাকে এবং সাধারণ মানুষকে উপদেশ দিয়েছে যাতে তারা নথিভুক্তিকরণের জন্য ফি বাবদ কোনও অর্থ জমা না দেন এবং এই ওয়েবসাইটগুলিকে নিজস্ব কোনও তথ্য না জানায়। সাধারণ মানুষকে বলা হয়েছে তারা নিজের এলাকার বিদ্যুৎ বন্টন সংস্হা বা পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের রাজ্যস্তরে নোডাল সংস্হার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে তথ্য গ্রহণ করতে পারেন। কোনও ভুয়ো ওয়েবসাইট নজরে এলে যে কেউ মন্ত্রকের কাছে সেবিষয়ে যে কোনও তথ্য জানাতে পারেন। প্রকল্প বাস্তবায়ন সম্বন্ধীয় পদ্ধতি ও নীতি-নির্দেশিকা জানতে মন্ত্রকের ওয়েবসাইট www.mnre.gov.in-এ যোগাযোগ করা যেতে পারে।
CG/SC/NS
(रिलीज़ आईडी: 1569023)
आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English