নির্বাচনকমিশন
গুজরাট বিধানসভার উপনির্বাচনের নির্ঘন্ট
প্রকাশিত:
15 MAR 2019 3:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ মার্চ, ২০১৯
ভারতের নির্বাচন কমিশন গুজরাট বিধানসভার একটি কেন্দ্রের জন্য উপনির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
ক্রম তালিকা
|
রাজ্য
|
বিধানসভা কেন্দ্রের নাম
|
১.
|
গুজরাট
|
৭৭-জামনগর গ্রামীণ বিধানসভা কেন্দ্র
|
কমিশন, বিভিন্ন উৎসব ও ভোটার তালিকা-সহ নানা বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ঐ বিধানসভা কেন্দ্রটি যে লোকসভার আওতায় পড়ে, লোকসভা নির্বাচনের সঙ্গে সেখানেও বিধানসভার উপনির্বাচন করানো হবে।
|
ক্রম তালিকা
|
প্রক্রিয়া
|
তারিখ
|
|
১.
|
নির্বাচনী বিজ্ঞপ্তি জারি
|
২৮.০৩.২০১৯ (বৃহস্পতিবার)
|
|
২.
|
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন
|
০৪.০৪.২০১৯ (বৃহস্পতিবার)
|
|
৩.
|
মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার প্রক্রিয়া
|
০৫.০৪.২০১৯ (শুক্রবার)
|
|
৪.
|
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন
|
০৮.০৪.২০১৯ (সোমবার)
|
|
৫.
|
ভোট গ্রহণের দিন
|
২৩.০৪.২০১৯ (মঙ্গলবার)
|
|
৬.
|
ভোট গণনার দিন
|
২৩.০৫.২০১৯ (বৃহস্পতিবার)
|
|
৭.
|
সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করার দিন
|
২৭.০৫.২০১৯ (সোমবার)
|
ভোটার তালিকা :
উপনির্বাচনের জন্য ০১.০১.২০১৯-এ সংশোধিত ভোটার তালিকাটি বিবেচিত হবে।
বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র এবং ভিভিপ্যাট :
কমিশন সিদ্ধান্ত নিয়েছে এই দুই কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রতিটি বুথে বৈদ্যুতিন ভোটগ্রহণ যন্ত্র- ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে। এরজন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম-এর ব্যবস্হা করা হবে। এই যন্ত্রগুলির সাহায্যে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রকৃত ভোটার চিহ্নিতকরণ :
নির্বাচন কমিশন জানিয়েছে আগের মতোই এই উপনির্বাচনগুলির ভোটগ্রহণের সময় প্রকৃত ভোটার চিহ্নিতকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক। ভোটারদের চিহ্নিত করার জন্য স্বচিত্র পরিচয়পত্র (এপিক) প্রামান্য নথি হিসেবে বিবেচিত হবে। তবে কোন ভোটারের নাম ভোটার তালিকায় থাকলে তিনি যেন তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেইজন্য চিহ্নিতকরণের ক্ষেত্রে অতিরিক্ত কিছু নথি ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি :
এই বিধানসভা কেন্দ্রটি যে জেলার অধীনে সেখানে আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে। এবিষয়ে কমিশনের ওয়েবসাইটে গত ২৯ জুন ২০১৭ কমিশনের নির্দেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি 437/6/INST2016/CCS-টি বিবেচিত হবে। আদর্শ আচরণবিধি সমস্ত প্রার্থী, রাজনৈতিক দল কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
CG/CB/NS
(রিলিজ আইডি: 1568893)
ভিজিটরের কাউন্টার : 150