মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুম্বাই পুর পরিবহণ প্রকল্পের ‘৩এ’ পর্যায়ের অনুমোদিত

প্রকাশিত: 07 MAR 2019 5:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০১৯

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে মুম্বাই পুর পরিবহণ প্রকল্পের ‘৩এ’ পর্যায়ের অনুমোদন করা হয়েছে। এই পর্যায়ের প্রকল্প রূপায়ণের জন্য মোট ৩০,৮৪৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পটি সম্পূর্ণ করতে পাঁচ বছরে মোট ৩৩,৬৯০ কোটি টাকা ব্যয় হবে বলে মনে করা হচ্ছে।

এই প্রকল্প রূপায়ণের ফলে ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে দরজা খোলার ব্যবস্থা থাকবে। অন্যদিকে, দূরপাল্লার শহরতলীর যাত্রীদের জন্য পরিবহণের সুব্যবস্থা সম্ভব হবে। এছাড়া, শহরতলীর বিভিন্ন স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য অতিরিক্ত ব্যবস্থা করা হবে। স্টেশনগুলিতে প্রবেশ ও প্রস্থানের জায়গায় ভিড়মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। সার্বিকভাবে, যাত্রী নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যেই এই প্রকল্প রূপায়ণ করা হবে। অন্যদিকে, মধ্য ও পশ্চিম রেলের সঙ্গে শহরতলীর রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ পৃথক করা সম্ভব হবে।

 

 

CG/PB/SB


(রিলিজ আইডি: 1567955) ভিজিটরের কাউন্টার : 77
এই রিলিজটি পড়তে পারেন: English