মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
ইথানল উৎপাদন বাড়াতে, চিনি কলগুলিকে আর্থিক সাহায্য প্রদানের প্রকল্পের জন্য অতিরিক্ত তহবিলের সংস্থান মন্ত্রিসভায় অনুমোদিত
प्रविष्टि तिथि:
07 MAR 2019 3:34PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মার্চ, ২০১৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে, ইথানল উৎপাদন বাড়াতে চিনি কলগুলিকে আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত প্রকল্পের অধীনে সংশ্লিষ্ট চিনি কলগুলির ১২,৯০০ কোটি টাকার ঋণের ওপর ২,৭৯০ কোটি টাকা সুদে ছাড় দেওয়ার জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ মঞ্জুরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ২০১৮ সালের জুন মাসে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি, ২৬৮টি আবেদন / প্রস্তাবের ভিত্তিতে ১,৩৩২ কোটি টাকা সুদে ছাড়ের যে সিদ্ধান্ত অনুমোদন করেছিল, নতুন এই প্রস্তাব তার অতিরিক্ত হিসাবে ধরা হবে। এছাড়া, মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি গুড় ব্যবহারকারী একক ধরণের শোধনাগারগুলির জন্য ২,৬০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ বাবদ ৫৬৫ কোটি টাকা সুদে ছাড় হিসেবে প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই অর্থে সংশ্লিষ্ট শোধনাগারগুলির আধুনিকীকরণের মাধ্যমে ইথানল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। অন্যদিকে, কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দপ্তর গুড় ব্যবহারকারী একক ধরণের শোধনাগারগুলির জন্য একটি পৃথক প্রকল্প গ্রহণ করবে বলে স্থির করা হয়েছে। দুটি ক্ষেত্রেই ব্যাঙ্ক ঋণের বাণিজ্যিক হারের ৫০ শতাংশ অথবা বার্ষিক ৬ শতাংশ হারে সুদের ক্ষেত্রে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CG/PB/DM
(रिलीज़ आईडी: 1567849)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English