কেন্দ্রীয়মন্ত্রিসভা

সফট্‌ওয়্যার সামগ্রী – ২০১৯ সংক্রান্ত জাতীয় নীতিতে মন্ত্রিসভার সায়

प्रविष्टि तिथि: 01 MAR 2019 3:56PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

 

ভারতকে বিশ্বের অন্যতম সফট্‌ওয়্যার সামগ্রী উৎপাদনকারী দেশে পরিণত করতে সফট্‌ওয়্যার সামগ্রী ২০১৯ সংক্রান্ত জাতীয় নীতিতে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে উদ্ভাবন, মেধাসম্পত্তি তথা উৎপাদনশীলতা বাড়িয়ে মূল্য সংযুক্তিকরণের মাধ্যমে দেশে সফট্‌ওয়্যার সামগ্রী উৎপাদনের এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে। স্বাভাবিকভাবেই, সফট্‌ওয়্যার ক্ষেত্রে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা এবং বিপুল কর্মসংস্থানের সু্যোগ সৃষ্টি হবে। এমনকি, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট ক্ষেত্রের শিল্প সংস্থাগুলি অত্যাধুনিক প্রযুক্তি ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। এর ফলে, সার্বিক বিকাশ ও অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।

প্রাথমিকভাবে এই জাতীয় নীতির আওতায় বিভিন্ন কর্মসূচি রূপায়ণে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাত বছর ধরে এই নীতি রূপায়িত হবে। এই ১ হাজার ৫০০ কোটি টাকা সফট্‌ওয়্যার সামগ্রী উন্নয়ন তহবিল তথা গবেষণা ও উদ্ভাবন তহবিলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। 

 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1566918) आगंतुक पटल : 84
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English