কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারতে দ্রুততার সঙ্গে বিদ্যুৎচালিত যানবাহন চালু ও তার উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বিতীয় পর্যায়ের ‘ফেম ইন্ডিয়া’ প্রকল্প অনুমোদন করেছে
प्रविष्टि तिथि:
01 MAR 2019 1:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারতে দ্রুত বিদ্যুৎচালিত যানবাহন চালু এবং তার উৎপাদন শুরু করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের ‘ফেম ইন্ডিয়া’ প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০১৯-এর ১ এপ্রিল থেকে তিন বছরের জন্য এই প্রকল্পবাবদ ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০১৫-র ১ এপ্রিল ৮৯৫ কোটি টাকা বরাদ্দে এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ চালু হয়েছিল।
আমাদের দেশে বিদ্যুৎচালিত যানবাহন ব্যবহারে মানুষকে অভ্যস্ত করে তোলা এবং তার উৎপাদনকে উৎসাহিত করতে এই ধরণের যানবাহন কেনার জন্য তাৎক্ষণিক ছাড় দেওয়া এবং সারা দেশে বিদ্যুৎচালিত যানবাহনের ব্যাটারি চার্জিং-এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলাই এই প্রকল্পের লক্ষ্য। অন্যদিকে, এই প্রকল্পটি চালু হলে আমাদের দেশে পরিবেশ দূষণের সমস্যা যেমন কমবে, অন্যদিকে জ্বালানি নিরাপত্তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
রাজ্য ও নগর পরিবহণ নিগমগুলির মাধ্যমে ইলেক্ট্রিক বা বিদ্যুৎচালিত বাস প্রদান, জনসাধারণের ব্যবহারের জন্য অথবা বাণিজ্যিক ভিত্তিতে ব্যবহারের জন্য যানবাহন সরবরাহের ব্যবস্থা এবং পরবর্তী পর্যায়ে বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎচালিত যানবাহন উৎপাদন ও সরবরাহের ব্যবস্থার কথা এই প্রকল্পে ভাবা হয়েছে। গোটা দেশের বিভিন্ন শহরগুলিতে প্রাথমিকভাবে ২,৭০০টি চার্জিং স্টেশন স্থাপন করা এবং ভবিষ্যতে ৯ বর্গ কিলোমিটার দূরত্বের মধ্যে চার্জিং স্টেশন গড়ে তোলার কথাও এই প্রকল্পে রয়েছে। হাইওয়েগুলিতে ২৫ কিলোমিটার অন্তর অন্তর রাস্তার দু’পাশে চার্জিং স্টেশন গড়ে তোলার কথাও এই প্রকল্পে বলা হয়েছে।
CG/PB/DM
(रिलीज़ आईडी: 1566886)
आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English