পানীয়জলওস্বাস্থ্যব্যবস্থামন্ত্রক

কুম্ভে যেসব সাফাই কর্মচারী নিরলস শ্রমদান করেছেন তাঁদের সম্মানিত করলেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 25 FEB 2019 6:36PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

 

 

      প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কুম্ভে যেসব সাফাই কর্মচারী নিরলস শ্রমদান করেছেন তাঁদের সম্মান জানান। প্রধানমন্ত্রী তাঁদের পা ধুয়ে পা মুছে দেন তাঁদের সঙ্গে ব্যক্তিগতভারে আলাপচারিতার সময়। তাঁদের সঙ্গে অল্পক্ষণ কথাবার্তাও বলেন শ্রী মোদী মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগে।

      ‘স্বচ্ছ কুম্ভ স্বচ্ছ আভার অনুষ্ঠানের একটি অংশ হিসেবে প্রয়াগরাজের কুম্ভমেলায় গতকাল প্রধানমন্ত্রী ১০ হাজার সাফাই কর্মচারী, স্বচ্ছাগ্রহী, পুলিশকর্মী এবং মাঝিদের এক সমারোহে ভাষণ দেন। কেন্দ্রীয় পানীয় জল এবং স্বাস্হ্য বিধান মন্ত্রক এই জমায়েতের আয়োজন করে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে। কুম্ভমেলার শৌচালয়গুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং একইসঙ্গে সাধারণভাবে ঐ মেলায় পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে যুক্ত ১৮ হাজার সাফাই কর্মচারীদের সম্মান জানানোর লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুম্ভে একইসঙ্গে ১,৫০০-জন স্বচ্ছাগ্রহীকেও নিয়োগ করা হয় যাঁরা শৌচালয়ের পরিস্হিতি বা শৌচালয় কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং এর পাশাপাশি অন্যান্য পরিচ্ছন্নতামূলক ব্যবস্হায় নজরদারি চালান। কুম্ভের পরিচ্ছন্নতার মানের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেলা চত্ত্বরে ১ লক্ষের-ও বেশি জন-শৌচালয় এবং ২০ হাজার আবর্জনা ফেলার পাত্রের ব্যবস্হা করা হয় এ বছর।

      প্রধানমন্ত্রী জানান, সাফাই কর্মচারীদের এবং স্বচ্ছাগ্রহীদের প্রচেষ্টা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং এবারের কুম্ভমেলা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐক্যকেই কেবল তুলে ধরেনি, স্বচ্ছতার কড়া বার্তাও দিয়েছে একইসঙ্গে। ২০১৯-এর কুম্ভ কিভাবে ডিজিটাল কুম্ভ-এ পরিণত হয়, সে বিষয়েও প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

      যেসব সাফাই কর্মচারী এবং স্বচ্ছাগ্রহী নিরলসভাবে শ্রমদান করেছেন তাঁদের সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রী স্বচ্ছ সেবা সম্মান-এর ঘোষণা করেন যার লক্ষ্য হল, এবার কুম্ভে যেসব সাফাই কর্মচারীরা কাজ করেছেন তাদের স্বাস্হ্য, শিক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্হা করা। এই সম্মানের অঙ্গ হিসেবে ৫১ কোটি টাকার স্বচ্ছ কুম্ভ কোষ গঠন করা হয়েছে কুম্ভ মেলা প্রাধিকরণের অন্তর্গত। এই প্যাকেজ রূপায়ণ করার জন্য নথিভুক্তকরণ শিবির প্রতিষ্ঠা করা হয়েছে এবং এও ঘোষণা করা হয়েছে যে এবছর ১৫ মার্চের মধ্যে সকল যোগ্য কর্মচারীদের নাম নথিভুক্ত করা হবে এখানে।

      প্রধানমন্ত্রী স্বাস্হ্য ও কেন্দ্রীয় পুলিশ প্রশাসনের কাজের-ও প্রশংসা করেন এই উপলক্ষ্যে। এরাঁই কুম্ভকে এবছর পূণ্যার্থীদের জন্য নিরাপদ স্হানে পরিণত করতে সাহায্য করেছেন। শ্রী মোদী ৬-জন সাফাই কর্মচারী, ৬-জন পুলিশকর্মী, দু-জনে স্বচ্ছাগ্রহী এবং দু-জন মাঝিকে অসাধারণ কাজের জন্য পুরস্কৃত করেন। উত্তপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় পানীয় জল ও স্বাস্হ্যবিধি মন্ত্রী সুশ্রী উমা ভারতী এবং অন্যান্য গণ্যমান্য অতিথিরা সেখানে উপস্হিত ছিলেন।

 

 

SSS/NS


(रिलीज़ आईडी: 1566258) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English