কেন্দ্রীয়মন্ত্রিসভা
দেশে আরও তিনটি নতুন এইমস্ স্থাপনের প্রস্তাব মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা
प्रविष्टि तिथि:
11 JAN 2019 12:59PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০১৯
দেশে আরও তিনটি নতুন এইমস্ স্থাপনের প্রস্তাব মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। নতুন দিল্লিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন তিনটি এইমসের মধ্যে দুটি হবে যথাক্রমে জম্মু ও কাশ্মীরের সাম্বা ও পুলওয়ামায় এবং একটি হবে গুজরাটের রাজকোটে। জম্মু ও কাশ্মীরের সাম্বায় এইমস্ গড়ে তুলতে ব্যয় হবে ১ হাজার ৬৬১ কোটি টাকা, পুলওয়ামায় ১,৮২৮ কোটি টাকা এবং গুজরাটের রাজকোটে এইমস্ তৈরিতে খরচ হবে ১ হাজার ১৯৫ কোটি টাকা। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় নতুন এই তিনটি এইমস্ গড়ে তোলা হবে।
নতুন প্রতিটি এইমস্ - এর জন্য একটি করে ডাইরেক্টরের পদ সৃষ্টি করা হবে, যার বেসিক পে বা মূল বেতন হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা (ফিক্সড্) + এনপিএ। তবে, মূল বেতন ও এনপিএ মিলিয়ে মোট অর্থের পরিমাণ কখনোই ২,৩৭,৫০০-র বেশি হবে না।
জম্মু ও কাশ্মীরের সাম্বায় এইমস্ গড়ে তুলতে ৪ বছর, অবন্তীপুরায় ৬ বছর এবং গুজরাটের রাজকোটের জন্য ৩ বছর ৯ মাস সময়সীমা ধার্য করা হয়েছে। প্রতিটি এইমস্ - এ হাসপাতাল ছাড়াও থাকবে মেডিকেল ও নার্সিং শিক্ষণ বিভাগ, আবাসন এবং অন্যান্য সুযোগ-সুবিধা। নতুন দিল্লির এইমস্ - এর ধাঁচে নতুন এই এইমস্-গুলি গড়ে তোলা হবে। এগুলির প্রতিটিতে এমবিবিএস – এর আন্ডার গ্র্যাজুয়েট পাঠক্রমে ১০০টি করে এবং বিএসসি নার্সিং – এর ৬০টি করে আসন থাকবে।
CG/SB
(रिलीज़ आईडी: 1559560)
आगंतुक पटल : 176
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English