বিদেশমন্ত্রক
আলিপুরদুয়ার জেলায় চালু হচ্ছে ডাকঘরে পাসপোর্ট সেবা কেন্দ্র
प्रविष्टि तिथि:
19 DEC 2018 3:28PM by PIB Kolkata
কলকাতা ১৯ ডিসেম্বর, ২০১৮
পশ্চিমবঙ্গের আলুপুরদুয়ার জেলায় ডাকঘরে পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হচ্ছে। আগামী ২৯ ডিসেম্বর আলিপুরদুয়ারের বক্সা ফেডার রোডে আদালত চত্বরে ডাকঘরে এই পাসপোর্ট সেবা কেন্দ্রটির উদ্বোধন হবে। প্রথম দু’দিন অর্থাৎ ২৮ ও ২৯শে ডিসেম্বর যথাক্রমে পাঁচটি ও দশটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। সকাল ১০টা থেকে কাজ শুরু হবে। ২৬শে ডিসেম্বর বিকেল সাড়ে তিনটে থেকে www.passportindia.gov.in – এই ওয়বেসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। তৎকাল, বকেয়া থাকা ফাইল, ওয়াক-ইন এবং পিসিসি আবেদনপত্র গ্রহণ করা হবে। ৩১শে ডিসেম্বর থেকে ৪০টি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা হবে।
পাসপোর্ট আবেদনকারীদের তাঁদের অনলাইন আবেদনের রেফারেন্স নম্বর শীট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, সচিত্র পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, জন্মের তারিখের প্রমাণ এবং ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কিত কাগজের স-প্রত্যায়িত জেরক্স কপি আনতে হবে। ওপরে উল্লিখিত ওয়েবসাইট থেকে নথি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। আবেদনকারীরা অনলাইন পেমেন্ট ব্যবস্থাপনায় পাসপোর্টের ফি জমা করতে পারবেন।
CG/PM/SB
(रिलीज़ आईडी: 1556635)
आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English