কেন্দ্রীয়মন্ত্রিসভা

স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি চুক্তিতে মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 07 DEC 2018 4:24PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রে কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে। ২০১৮ সালের ২৯ অক্টোবর এই সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তি স্বাক্ষরের লক্ষ্য হ’ল – গুরুত্বপূর্ণ ওষুধ, শল্য চিকিৎসা ও জরুরি অবস্থা মোকাবিলার জন্য মানবসম্পদ উন্নয়ন, পরিষেবা প্রদানকারী কর্মীদের জন্য জাপানি ভাষার শিক্ষা কেন্দ্র স্থাপন, পরিষেবা প্রদানকারীদের ও কারিগরি শিক্ষা নবিশদের যথাযথভাবে প্রশিক্ষণের সাহায্য, শৌচাগার ব্যবস্থার মানোন্নয়ন, ভারতে, ভারত – জাপান উদ্ভাবন হাব তৈরি, ভারত – জাপান সরকারি – বেসরকারি অংশীদারিত্বে স্বাস্থ্য পরিষেবা মঞ্চ গঠন ইত্যাদি।

 

SSS/PM/SB


(রিলিজ আইডি: 1555187) ভিজিটরের কাউন্টার : 80
এই রিলিজটি পড়তে পারেন: English