কেন্দ্রীয়মন্ত্রিসভা
মানববাহিত মহাকাশযান কর্মসূচির আওতায় যৌথ উদ্যোগ গ্রহণে ভারত ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
प्रविष्टि तिथि:
07 DEC 2018 3:53PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০১৮
ভারত ও রাশিয়ার মধ্যে মানববাহিত মহাকাশযান কর্মসূচির আওতায় যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্র সম্পর্কে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে জানানো হয়েছে। গত ১৫ অক্টোবর নতুন দিল্লিতে দু’দেশের মধ্যে এই সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়।
এই মউ স্বাক্ষরের ফলে ভারত ও রাশিয়ার মধ্যে মহাকাশ কর্মসূচিতে সহযোগিতা আরও মজবুত হবে। সেই সঙ্গে, মানববাহিত মহাকাশ কর্মসূচির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং আধুনিক প্রণালীর উদ্ভাবনে গতি আনতেও এই মউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মানবজাতির কল্যাণে মহাকাশ প্রযুক্তির প্রয়োগের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণেও এই মউটি সহায়ক হবে। স্বাক্ষরিত মউ অনুযায়ী, একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হবে। এই কর্মীগোষ্ঠী সমঝোতাপত্রের বিভিন্ন দিক নির্দিষ্ট সময়সীমার মধ্যে রূপায়ণের পন্থা-পদ্ধতি খুঁজে বের করতে কর্মপরিকল্পনা রচনার কাজ করবে।
SSS/BD/SB
(रिलीज़ आईडी: 1555175)
आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English