কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত ও তাজিকিস্তানের মধ্যে যুব বিষয়ক সমঝোতায় মঞ্জুরি কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রকাশিত: 22 NOV 2018 5:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০১

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ ভারত ও তাজিকিস্তানের মধ্যে যুব বিষয়ক সমঝোতাপত্রে কর্মপরবর্তী অনুমোদন দিয়েছে।

২০১৮ সালের ৮ই অক্টোবর দোসানবেতে ভারত ও তাজিকিস্তানের মধ্যে যুব বিষয়ক সহযোগিতায় উৎসাহ দিতে সমঝোতাপত্রটি স্বাক্ষরিত হয়। ভারতের তরফে তাজিকিস্তানে নিযুক্ত যুব ও ক্রীড়া বিষয়ক ভারতীয় রাষ্ট্রদূত শ্রী সোমনাথ ঘোষ ও তাজিকিস্তানের যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির চেয়ারম্যান আব্দুলজোদাআহতমরুস্তম এই সমঝোতাপত্রটিতে স্বাক্ষর করেন।

এই সমঝোতাপত্রের মেয়াদ হবে ৫ বছর। দু’দেশের মধ্যে যুব বিষয়ক নীতি-নির্ধারণ, আন্তর্জাতিক সম্মেলন, গবেষণা ও যুব বিষয়ক তথ্য আদান-প্রদান যুব উৎসব, যুব শিবিরের আয়োজন করা হবে। ভারত ও তাজিকিস্তানের মধ্যে যুব বিষয়ক বিভিন্ন কর্মসূচি ও তথ্য আদান-প্রদান বিষয়টি মজবুত করার লক্ষ্যে এই সমঝোতাপত্রটি স্বাক্ষর করা হয়।

 

CG/PM/SB…


(রিলিজ আইডি: 1553543) ভিজিটরের কাউন্টার : 135
এই রিলিজটি পড়তে পারেন: English