মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
পাটজাত পণ্যসামগ্রীর প্যাকেজিং-এর জন্য নিয়ম-নীতিতে পরিবর্তনের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদন
প্রকাশিত:
22 NOV 2018 4:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ নভেম্বর, ২০১৮
নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৃহস্পতিবারের (২২শে নভেম্বর) বৈঠকে পাটজাত পণ্যসামগ্রীর প্যাকেজিং-এর জন্য নিয়ম-নীতিতে পরিবর্তনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে পাটজাত পণ্যসামগ্রীর প্যাকেজিং সংক্রান্ত নিয়ম-নীতির সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ১০০ শতাংশ পর্যন্ত খাদ্যশস্য এবং ২০ শতাংশ চিনি প্যাকেজিং-এর জন্য বিভিন্ন ধরণের পাটজাত ব্যাগ ব্যবহারের অনুমতি দিয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে চিনি প্যাকেজিং-এর ক্ষেত্রে পাটজাত ব্যাগের ব্যবহার বৃদ্ধি পাবে এবং পাটশিল্পে আরও বৈচিত্র্য আসবে। এমনকি, সরকারি ই-বিপণন পোর্টালে পুনর্নিলামের মাধ্যমে খাদ্যপণ্যের প্যাকেজিং-এর জন্য প্রাথমিকভাবে ১০ শতাংশ পাটজাত ব্যাগ ব্যবহারের জন্য রাখা হবে।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে পাটক্ষেত্রের উন্নয়নে গতি আসবে। সেইসঙ্গে, কাঁচা পাটের গুণমান ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এমনকি, পাটক্ষেত্রের বৈচিত্র্যকরণের পাশাপাশি, পাটজাত পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে। পাটক্ষেত্রের সঙ্গে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার কর্মী এবং আরও কয়েক লক্ষ পরিবার যুক্ত রয়েছে। এদের জীবনজীবিকার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকার পাটক্ষেত্রের উন্নয়নে সর্বাত্মক প্রয়াস নিয়ে আসছে। উল্লেখ করা যেতে পারে, পাটশিল্প অনেকাংশে সরকারি দপ্তরের পাটজাত ব্যাগ সংগ্রহের ওপর নির্ভরশীল। খাদ্যপণ্য প্যাকেজিং-এর জন্য সরকারি দপ্তরগুলি প্রতি বছর সাড়ে ছ’হাজার কোটি টাকারও বেশি পাটজাত ব্যাগ ক্রয় করে থাকে। পাটক্ষেত্রের চাহিদাকে বজায় রাখতে এ ধরণের উদ্যোগ নেওয়া হয়। এই ধরণের উদ্যোগ পাটক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মী ও কৃষকদের জীবনজীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের পাট চাষী ও শ্রমিকরা উপকৃত হবেন।
CG/BD/DM/…
(রিলিজ আইডি: 1553519)
ভিজিটরের কাউন্টার : 160