প্রধানমন্ত্রীরদপ্তর

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি / সমঝোতাপত্রের তালিকা

প্রকাশিত: 05 OCT 2018 5:45PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ অক্টোবর, ২০১৮

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরকালে দুই দেশের মধ্যে মোট আটটি সমঝোতাপত্র / চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এগুলি নিম্নরূপ:

 

ক্রমিক সংখ্যা

স্বাক্ষরিত সমঝোতাপত্র / চুক্তি

রাশিয়ার পক্ষে

ভারতের পক্ষে

১

২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত রাশিয়ার বিদেশ মন্ত্রক এবং ভারতের বিদেশ মন্ত্রকের মধ্যে আলাপ-আলোচনার জন্য প্রোটোকল

বিদেশ মন্ত্রী সার্গেই লাভরভ

 

বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ

২

রাশিয়ার আর্থিক উন্নয়ন বিষয়ক মন্ত্রক এবং ভারতের নীতি আয়োগের মধ্যে সমঝোতাপত্র

আর্থিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ম্যাক্সিম ওরেশকিন

নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার

৩

মনুষ্যবাহিত মহাকাশ যান কর্মসূচির ক্ষেত্রে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং রাশিয়ার মহাকাশ এজেন্সি ‘রসকসমস’-এর মধ্যে সমঝোতাপত্র

রসকসমস-এর নির্দেশক দিমিত্রি রোগোজিন

বিদেশ সচিব বিজয় গোখলে

৪

রেল ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র

রাশিয়া রেলের সিইও তথা চেয়ারম্যান ওলেগ বেলোজেরভ

বিদেশ সচিব বিজয় গোখলে

৫

পারমানবিক ক্ষেত্রে সহযোগিতামূলক বিষয়গুলির রূপায়ণ ও অগ্রাধিকারের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ

রস্যাটম সংস্থার ডিজি অ্যালেক্সি লিখাচেভ

আনবিক বিষয়ক দপ্তরের সচিব কে এন ব্যাস

৬

পরিবহণ সংক্রান্ত শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক সহযোগিতার জন্য রাশিয়ার পরিবহণ এবং ভারতীয় রেলের মধ্যে সমঝোতাপত্র

ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ ভার্মা

৭

অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ভারতের জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম (এনএসআইসি)এবং রাশিয়ার ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্যিক নিগমের (আরএসএমবি) মধ্যে সমঝোতাপত্র

সে দেশের ক্ষুদ্র ও মাঝারি বাণিজ্যিক নিগমের মহানির্দেশক আলেক্সান্ডার ব্রেভারম্যান

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ ভার্মা

৮

ভারত ও রাশিয়ার মধ্যে সার ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ); পিজেএসসি ফসঅ্যাগ্রো (ফসঅ্যাগ্রো) এবং ভারতীয় পটাশ লিমিটেডের মধ্যে চুক্তি

রাশিয়ান ডায়রেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের মহানির্দেশক কিরিল দিমিত্রেভ এবং ফসঅ্যাগ্রোর সিইও অ্যান্ড্রে গুরেভ

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি বি ভেঙ্কটেশ ভার্মা

 

CG/BD/DM/….5th Oct, 2018


(রিলিজ আইডি: 1548756) ভিজিটরের কাউন্টার : 584
এই রিলিজটি পড়তে পারেন: English