মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
রাষ্ট্রায়ত্ত নিউজ প্রিন্ট সংস্থা নিপা লিমিটেডের পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণের জন্য ৪৬৯ কোটি ৪১ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ প্রদানের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত
প্রকাশিত:
04 OCT 2018 5:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অক্টোবর, ২০১৮
মধ্যপ্রদেশের নিপানগরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত নিউজ প্রিন্ট সংস্থা নিপা লিমিটেডের পুনরুজ্জীবন এবং এর আধুনিকীকরণের পরিকল্পনার জন্য ৪৬৯ কোটি ৪১ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ প্রদানের প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে রাষ্ট্রায়ত্ত নিউজ প্রিন্ট সংস্থাটির পুনরুজ্জীবন ও উন্নয়ন পরিকল্পনা সম্পাদনের জন্য ইক্যুইটি হিসাবে ২৭৭ কোটি টাকা দেওয়া হবে। এই আর্থিক সাহায্যের দরুণ সংস্থার বর্তমান উৎপাদনক্ষমতা বার্ষিক ৮৩ হাজার মেট্রিক টন থেকে বেড়ে ১ লক্ষ মেট্রিক টনে পৌঁছাবে। সেইসঙ্গে, সংস্থার উৎপাদনে বৈচিত্র্য আসবে, উৎপাদিত সামগ্রীর গুণমান বৃদ্ধি পাবে এবং সংস্থার উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হবে।
সংস্থার কর্মীদের বেতন, মজুরি প্রভৃতি মেটানোর জন্য ১০১ কোটি ৫৮ লক্ষ টাকার ঋণ সহায়তাদানের বিষয়টিও অনুমোদিত হয়েছে। এই ঋণ সহায়তার ফলে সংস্থার কর্মচারীরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন, তা দূর করা সম্ভব হবে। এমনকি, সংস্থার ৪০০ জন কর্মীর স্বেচ্ছাবসরের জন্য ৯০ কোটি ৮৩ লক্ষ টাকার সংস্থানের বিষয়েও মন্ত্রিসভার সায় মিলেছে। এছাড়াও, সংস্থার পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণ পরিকল্পনার কাজ সঠিক সময়ে শেষ হওয়ার পর নিপা লিমিটেডের কৌশলগত বিলগ্নিকরণেও অনুমতি পাওয়া গেছে। পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণ পরিকল্পনার কাজ শেষ হলে, সংস্থাটিকে বাজারে তার অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে। এমনকি, মধ্যপ্রদেশের আদিবাসী অঞ্চলে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে।
CG/BD/SB…
(রিলিজ আইডি: 1548593)
ভিজিটরের কাউন্টার : 136