কেন্দ্রীয়মন্ত্রিসভা

ভারত-সিঙ্গাপুর অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংশোধনের দ্বিতীয় খসড়ায় অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

প্রকাশিত: 04 OCT 2018 1:26PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ অক্টোবর, ২০১৮

ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংশোধনের দ্বিতীয় খসড়ার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ (তেসরা অক্টোবর) এ সংক্রান্ত প্রস্তাবে কর্মপরবর্তী অনুমোদন দেয়। চুক্তিটি গত ২৪শে আগস্ট স্বাক্ষরিত হয়। সংশোধিত চুক্তি স্বাক্ষরিত হলে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি পাবে। এর ফলে, এই চুক্তিটির সঠিক রূপায়ণও সম্ভব হবে।

 

CG/SC/DM/…


(রিলিজ আইডি: 1548539) ভিজিটরের কাউন্টার : 129
এই রিলিজটি পড়তে পারেন: English