মানবসম্পদবিকাশমন্ত্রক
বন্যা-কবলিত কেরলের বিদ্যালয় এবং ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে এল সিবিএসই
প্রকাশিত:
29 AUG 2018 1:16PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ আগস্ট, ২০১৮
কেরলের বন্যায় সিবিএসই থেকে পাশ করা যেসব ছাত্রছাত্রী তাদের মূল্যবান মার্কশিট বা সংশ্লিষ্ট শংসাপত্র খুঁইয়েছে তাদের সহায়তায় এগিয়ে এসেছে সিবিএসই। এইসব ছাত্রছাত্রীদের ডিজিটাল মার্কশিট বা অন্যান্য সংশ্লিষ্ট শংসাপত্র দেওয়া হবে বলে সিবিএসই জানিয়েছে। প্রসঙ্গত, কেরলে সিবিএসই-র অনুমোদনপ্রাপ্ত ১,৩০০টি বিদ্যালয় রয়েছে। উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের ক্ষেত্রে এ ধরণের নথির প্রয়োজনীয়তা রয়েছে।
এনইজিডি-র সহায়তায় সিবিএসই পাঠ সংক্রান্ত এ ধরণের ডিজিটাল তথ্যভাণ্ডার সৃষ্টি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘পরিণাম মঞ্জুষা’। এই ভাণ্ডারের সঙ্গে সংযুক্ত হয়েছে ডিজিলকার।
ছাত্রছাত্রীরা মার্কশিট বা সংশ্লিষ্ট শংসাপত্র পাওয়ার জন্য ‘পরিণাম মঞ্জুষা’ ওয়েবসাইট – https://dbse.digitallocker.gov.in-এ গিয়ে তাদের শিক্ষা সম্পর্কিত নথি ডাউনলোড করতে পারবে লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে। নথিভুক্ত মোবাইল নম্বরে ফলাফল ঘোষণার সময় ঐ লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে।
ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্যই সিবিএসই পুনরায় ২০১৬-১৮ বর্ষের ছাত্রছাত্রীদের জন্য ‘পরিণাম মঞ্জুষা’র লগ-ইন আইডি এবং পাসওয়ার্ড তাদের মোবাইল নম্বরে দিয়ে দেবে দশম এবং দ্বাদশ শ্রেণীর তথ্য সমেত।
২০০৪ থেকে ২০১৫ বর্ষের ছাত্রছাত্রী এবং ২০১৬-১৮ বর্ষের ছাত্রছাত্রী যারা দশম ও দ্বাদশ শ্রেণীর তথ্য মোবাইল নম্বরে দিতে পারবে না তারা উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আধার দিয়ে সংযুক্ত হতে পারবে এবং সেভাবেই ক্রমিক সংখ্যা দিয়ে দিলে ডিজিটাল তথ্য পেয়ে যাবে।
তবে যে সব ছাত্রছাত্রীদের আধার নেই বা ক্রমিক সংখ্যাও মনে নেই, তারা সরাসরি তাদের আত্মীয়-পরিজনের মাধ্যমে বিদ্যালয়ে যোগাযোগ করতে পারে ‘পরিণাম মঞ্জুষা’য় লগ-ইন করার জন্য।
CG/SSS/DM/…
(রিলিজ আইডি: 1544223)
ভিজিটরের কাউন্টার : 105