সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

তপশিলি জাতির মানুষের জন্য সংরক্ষণ প্রসঙ্গে

प्रविष्टि तिथि: 31 JUL 2018 5:07PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জুলাই, ২০১৮

সংসদ, রাজ্য বিধানসভা, পঞ্চায়েত প্রতিষ্ঠান ও পুর সংস্থাগুলিতে তপশিলি জাতির মানুষের সমানুপাতিক প্রতিনিধিত্বের সংস্থান ভারতীয় সংবিধানে রয়েছে। সংবিধান অনুযায়ী, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও রাজ্য সরকারি চাকুরির ক্ষেত্রেও এঁদের সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্যের অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি ও রাজ্য সরকারি চাকুরিতে তপশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের সংরক্ষণ সাধারণভাবে ৫০ শতাংশের বেশি যেন না হয়। লোকসভায় মঙ্গলবার (৩১শে জুলাই) এক লিখিত জবাবে একথা জানান সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী বিজয় সাঁপলা।

 

CG/BD/DM/…


(रिलीज़ आईडी: 1540859) आगंतुक पटल : 1278
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English