পর্যটনমন্ত্রক

দিল্লির ঐতিহ্যপূর্ণ স্থানগুলিতে ‘স্থাপত্য মিত্র’ বিষয়ে ব্যাখ্যা

প্রকাশিত: 05 JUL 2018 11:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ জুলাই ২০১

 

২০১৮-র পয়লা এবং দোসরা জুলাই তারিখে বিভিন্ন সংবাদপত্রের একাংশে ‘লালকেল্লা, দিল্লির চারটি অন্য ঐতিহ্যপূর্ণ স্থানে স্থাপত্য মিত্র দেওয়া হয়েছে’ শীর্ষক সংবাদের প্রেক্ষিতে পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে এক স্পষ্টীকরণে জানানো হয়েছে যে, এই ধরণের সংবাদ নিবন্ধগুলিতে বেশ কিছু তথ্যগত ভুল রয়েছে। এ বিষয়ে সঠিক অবস্থানটি নিম্নরূপ :

১) এইসব নিবন্ধগুলিতে বলা হয়েছে যে, লালকেল্লা ও দিল্লির অন্য চারটি ঐতিহ্যপূর্ণ স্থানে স্থাপত্য মিত্র নিয়োগ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে দিল্লির মাত্র একটি স্থানেই স্থাপত্য মিত্র দেওয়া হয়েছে।

২) এছাড়াও, এইসব নিবন্ধগুলিতে ত্রুটিপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে যে, আজিম খানের সমাধি, জামালি কামালি মসজিদ এবং কবরস্থান, রাজাওঁ কি বাউলি এবং মথ কি মসজিদ নামে চারটি ঐতিহ্যপূর্ণ স্থানে ক্যাপার ট্র্যাভেল কোম্পানিকে স্থাপত্য মিত্র হিসাবে নিয়োগ করা হয়েছে। পর্যটন মন্ত্রক সুস্পষ্টভাবে জানিয়েছে যে, এই কোম্পানিটির কাজকর্ম সংক্রান্ত নথিপত্র বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে এবং তাদের সঙ্গে কোনও সমঝোতা স্বাক্ষরিত হয়নি।

৩) এখানে উল্লেখ করা যায় যে, পর্যটন মন্ত্রক, সংস্কৃতি মন্ত্রক, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণের পক্ষ থেকে যৌথভাবে ‘অ্যাডপ্ট এ হেরিটেজ – আপনি ধারোহার, আপনি পেহচান’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সরকারি ও বেসরকারি কোম্পানি, কর্পোরেট ক্ষেত্রের সঙ্গে যুক্ত নাগরিক/অসরকারি সংস্থা এবং ব্যক্তিগতভাবে আমাদের ঐতিহ্যপূর্ণ স্থানগুলিতে উন্নয়ন এবং অন্যান্য ধরণের কাজের মধ্য দিয়ে বিশ্বমানের পর্যটন পরিকাঠামো হিসাবে গড়ে তোলা। এছাড়া, ভারতের প্রত্নতাত্ত্বিক সর্বেক্ষণ/রাজ্যের ঐতিহ্যপূর্ণ স্থানগুলি ও অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটনের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাও এই উদ্যোগের লক্ষ্য।

 

CG/PB/SB…


(রিলিজ আইডি: 1537772) ভিজিটরের কাউন্টার : 90
এই রিলিজটি পড়তে পারেন: English