রেলমন্ত্রক
মুম্বাইয়ের আন্ধেরী স্টেশনের কাছে রেল ব্রিজের একটি অংশ ভেঙে পড়েছে কোনও প্রাণহানির খবর নেই, ৫ জন আহত হয়েছেন পশ্চিম শহরতলী রুটে গোরেগাঁও ও বান্দ্রা স্টেশনের মাঝে রেল ট্রাফিক ব্যাহত হয়েছে রেলের উচ্চপদস্থ আধিকারিক ও কর্মীরা দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছয়, রাতের মধ্যে রেল চলাচল স্বাভাবিকে ফেরানোর প্রয়াস চলছে
प्रविष्टि तिथि:
04 JUL 2018 11:34AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ জুলাই ২০১৮
পশ্চিম রেলের মুম্বাই ডিভিশনে ভিলেপার্লে-আন্ধেরী সেকশনে আজ (৩ জুলাই) সকাল সাড়ে সাতটা নাগাদ একটি রেল ব্রিজ ভেঙে পড়ে। এরফলে, আন্ধেরী স্টেশনের কাছে বিদ্যুতের ওভারহেড লাইনগুলি ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের একজনের অবস্থাও আশঙ্কাজনক। আহতদের সঙ্গে সঙ্গে কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলের চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ দল আহতদের দেখাশোনা করছেন। এনডিআরএফ, দুর্ঘটনা নিয়ন্ত্রণ দল, দমকল, পশ্চিম রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার ও রেলের আরও কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উদ্ধারকার্য তদারকি করছেন।
এই দুর্ঘটনার ফলে মুম্বাইয়ের পশ্চিম শহরতলীতে গোরেগাঁও এবং বান্দ্রা স্টেশনের মাঝে রেল চলাচল ব্যাহত হয়। তবে, বিরার ও গোরেগাঁও-এর মাঝে এবং বান্দ্রা ও চার্চগেটের মাঝে লোকাল ট্রেন স্বাভাবিকভাবে চলছে। ওভারহেড তারের ক্ষতি হয়েছে। পশ্চিম সার্কেলের রেল নিরাপত্তা কমিশনার দুর্ঘটনার তদন্ত করবেন। বোরিভালি ও বান্দ্রা স্টেশনের মাঝে আটকে পড়া যাত্রীদের জন্য পশ্চিম রেল ২৭টি বাসের ব্যবস্থা করেছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। বিভিন্ন এফএম চ্যানেল, ট্যুইটার ও ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পশ্চিম রেল যাত্রীদের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারে জানাচ্ছে। আজ রাতের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ঐ রুটের কিছু দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রেলের হেল্পলাইন নম্বরগুলিও জানানো হয়েছে – আন্ধেরী ০২২ – ৬৭৬৩০০৫৪, চার্চগেট – ০২২ – ৬৭৬২২৫৪০, ভোরিভালি – ০২২ – ৬৭৬৩৪০৫৩, মুম্বাই সেন্ট্রাল – ০২২ ৬৭৬৪৪২৫৭, সুরাট – ০২৬১ – ২৪০১৭৯০।
CG/SC/SB…
(रिलीज़ आईडी: 1537533)
आगंतुक पटल : 66
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English