প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী আগামীকাল (১৪ জুন) ছত্তিশগড় সফর করবেন
প্রকাশিত:
13 JUN 2018 4:19PM by PIB Kolkata
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুন) ছত্তিশগড় সফরে যাচ্ছেন।
ভিলাই ইস্পাত কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের পর সেটি তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। এই ইস্পাত কারখানার আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যে রয়েছে - উৎপাদনশীলতা বৃদ্ধি, পণ্যের গুণমান, কম খরচে পণ্য উৎপাদন, বিদ্যুৎ বা শক্তি সাশ্রয় ও পরিবেশগত সুরক্ষার স্বার্থে একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার ইত্যাদি।
ঐ একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী আইআইটি ভিলাই-এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর পাশাপাশি, তিনি ভারতনেট-এর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু উপলক্ষে একটি ফলকের আবরণ উন্মোচন করবেন। ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে সংযোগ গড়ে তুলতে ভারতনেট প্রকল্প চালু হয়েছে।
প্রধানমন্ত্রী ছত্তিশগড় সফরকালে জগদলপুর ও রাইপুরের মধ্যে বিমান পরিষেবার সূচনা করবেন। এছাড়াও তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের ল্যাপটপ, শংসাপত্র, চেক প্রভৃতি বিতরণ করবেন। এই উপলক্ষে তিনি এক জনসমাবেশেও ভাষণ দেবেন।
ভিলাই-এ পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী নয়া রাইপুর স্মার্টসিটি সফর করবেন। সেখানে তিনি এই স্মার্ট শহরের ইন্টিগ্রেটেড কমান্ড ও কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করবেন।
(রিলিজ আইডি: 1535286)
ভিজিটরের কাউন্টার : 83