নয়াদিল্লি, ১৪ মে, ২০১৯
ভারতীয় বিদেশ মন্ত্রকের সেলের ২০১৮ ব্যাচের ট্রেনি অফিসাররা আজ (১৪ই মে) রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এই ট্রেনি অফিসার ব্যাচে ছিলেন ভুটানের বিদেশ মন্ত্রকের দু’জন ট্রেনি অফিসারও।
ট্রেনি অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ বলেন, আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা এবং গুরুত্ব ক্রমশই বাড়ছে। ভূ-রাজনৈতিক এবং ভূ-অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বের মধ্যে এশিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই পরিপ্রেক্ষিতে বিশ্ব উন্নয়ন এবং বিশ্বচালনা শক্তিতে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি বলেন, ভারতের এই অগ্রগতিকে সারা বিশ্ব প্রশংসা করেছে। জলবায়ু পরিবর্তন, সাইবার সুরক্ষা, সন্ত্রাস দমন, বিপর্যয় মোকাবিলার মতো সমস্যাগুলির সমাধানের জন্য সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমাদের কূটনীতিকদের সামনে বড় সুযোগ রয়েছে এই সমস্যাগুলির সমাধানসূত্র বের করার।
CG/SS/DM