Print
XClose
Press Information Bureau
Government of India
কেন্দ্রীয়মন্ত্রিসভা
11 JAN 2019 2:31PM by PIB Kolkata
ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় ব্যবস্থার জন্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০১৯

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বৃহস্পতিবার (১০ই জানুয়ারি, ২০১৯) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় ব্যবস্থার জন্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন মিলেছে। একইসঙ্গে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ জাপানের মধ্যে সর্বাধিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিময়ের ব্যাপারে চুক্তি স্বাক্ষরে অনুমোদন দেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে এই চুক্তি স্বাক্ষরের দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারত ও জাপানের দ্বিপাক্ষিক বিনিময় ব্যবস্থা সম্পর্কিত এ ধরণের চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য হল বিদেশি মুদ্রার স্বল্পকালীন ঘাটতি মেটাতে বৈদেশিক লেনদেনের হিসাব যথাযথ পরিমাণে বজায় রাখার জন্য দেশীয় মুদ্রায় সর্বাধিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন অনুসারে বিনিময় ও পুনর্বিনিময় করা।

আর্থিক সঙ্কটের সময় একে অপরকে কৌশলগত সহায়তাদান সহ আন্তর্জাতিক স্তরে আস্থা বজায় রাখার লক্ষ্যে ভারত ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বিনিময় ব্যবস্থা পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমনকি, দুই দেশের মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি, বিশেষ কৌশলগত সম্পর্ক ও বিশ্ব অংশীদারিত্বের ক্ষেত্রেও এই চুক্তি আরও একটি মাইলফলক হয়ে উঠবে।

 

CG/BD/DM