যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে দক্ষিণ কলকাতার মেরা যুব ভারত যুব সংসদের আয়োজন করল

প্রকাশিত: 22 NOV 2026 10:37AM by PIB Kolkata

কলকাতা, ২২ নভেম্বর ২০২৬

 

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অন্তর্গত মেরা যুব ভারত, দক্ষিণ কলকাতা শাখা এবং চেতলার হিন্দ সংঘের উদ্যোগে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে একটি যুব সংসদের আয়োজন করা হয় শনিবার (১১ নভেম্বর, ২০২৬)। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও যুবসমাজ অংশগ্রহণ করে এবং নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার গ্রহণ করে।

 

অনুষ্ঠানে টালিগঞ্জ বিধানসভার বিধায়িকা শ্রীমতী পাপিয়া অধিকারী শপথ বাক্য পাঠ করান। তিনি নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বান এবং বিকশিত ভারত গঠনে নেশামুক্ত সমাজের গুরুত্ব তুলে ধরেন তার আলোচনায়।

 

কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের পক্ষ থেকে শ্রী সায়ন বিশ্বাস যুবসমাজের সামনে নেশার কারণে শরীর ও মস্তিষ্কের বিকাশ কিভাবে ব্যাহত হয়, তা তুলে ধরেন তাঁর বক্তব্যে। নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীদের একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

 

চেতলা বয়েজ, কৈলাস বিদ্যামন্দির, চেতলা গার্লস এবং প্রণবানন্দ মার্শাল আর্ট অ্যান্ড যোগা অ্যাসোসিয়েশনের চেতলা শাখার ছাত্রছাত্রীরা যুব সংসদে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে নেশামুক্ত ভারত বিষয়ক একটি স্লোগান প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরা যুব ভারত, দক্ষিণ কলকাতার আধিকারিক শ্রী আনন্দ কুমার মণ্ডল, চেতলা থানার সহকারি ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী নীলাদ্রিশেখর দুবে, অতিরিক্ত ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী রাজর্ষি রায়, সার্জেন্ট শ্রী নবীন কুমার সাউ, চেতলা মণ্ডলের সভাপতি শ্রী প্রসেনজিৎ দাস, হিন্দ সংঘের সভাপতি শ্রী প্রণব ভূষণ গুহ এবং হিন্দ সংঘের যুব সদস্য-সদস্যা শ্রী শুভম দে, শ্রীমতী সঞ্চারী ঘোষ, শ্রী প্রীতম দাস, শ্রী সুমন সরদার, শ্রীমতী রাজনন্দিনী গুহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

*****************

 

SSS/PK/Kol/22.11.26


(রিলিজ আইডি: 2339956) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English