প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের কচ্ছে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত: 22 NOV 2026 10:57AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২২ নভেম্বর, ২০২৬

 

গুজরাটের কচ্ছে একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

প্রধানমন্ত্রী পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছেন।

 

প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:

 

"গুজরাটের কচ্ছে একটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

 

যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে পিএমএনআরএফ থেকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা": প্রধানমন্ত্রী @narendramodi

 

https://x.com/PMOIndia/status/2124370016183501204?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2124370016183501204%7Ctwgr%5Ebddcf07f6fbd59aaab2b3ab216a6e8689d366efa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2339843reg%3D3lang%3D1

 

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2339945) ভিজিটরের কাউন্টার : 9
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Kannada